প্রোডাক্ট ব্যবহারে পিলিং হচ্ছে? কেন এবং সমাধান
স্কিনকেয়ার পিলিং বেশ কমন এবং অন্যতম বিরক্তিকর সমস্যা।অনেক সময় দেখা যায় ময়েশ্চারাইজার বা সানস্ক্রিন ব্যবহার করলে প্রডাক্ট ছোট ছোট বলের মত জমাট বেধে মুখ থেকে উঠে যাচ্ছে , এটাই হচ্ছে পিলিং। কোন প্রডাক্ট পিল হওয়া মানে এই না সেই জিনিসটা খারাপ বা শুধু তার ফরমুলেশন দায়ী। একটি স্কিনকেয়ার প্রডাক্টের পিলিং এর সাথে রুটিনে থাকা অন্য প্রডাক্টের কম্প্যাটাবিলিটি (compatibility) ও জড়িত। নিজেদের কিছু ভুলের জন্য স্কিনকেয়ার প্রডাক্ট পিলিং হতে পারে।
স্কিনকেয়ার পিলিং বেশ কমন এবং অন্যতম বিরক্তিকর সমস্যা।অনেক সময় দেখা যায় ময়েশ্চারাইজার বা সানস্ক্রিন ব্যবহার করলে প্রডাক্ট ছোট ছোট বলের মত জমাট বেধে মুখ থেকে উঠে যাচ্ছে , এটাই হচ্ছে পিলিং। কোন প্রডাক্ট পিল হওয়া মানে এই না সেই জিনিসটা খারাপ বা শুধু তার ফরমুলেশন দায়ী। একটি স্কিনকেয়ার প্রডাক্টের পিলিং এর সাথে রুটিনে থাকা অন্য প্রডাক্টের কম্প্যাটাবিলিটি (compatibility) ও জড়িত।
নিজেদের কিছু ভুলের জন্য স্কিনকেয়ার প্রডাক্ট পিলিং হতে পারে।
১. ত্বকে সময় না দিয়ে ত্বকের যত্নের পণ্যের লেয়োর করা।
অনেকেই অতিরিক্ত তাড়াতাড়ি করে একের পর এক প্রডাক্ট মুখে দেন। একটি স্কিনকেয়ার প্রডাক্ট এপ্লাই করে সেটা এবজর্ব করার জন্য সময় দেন না। এ কারণে প্রথমে এবজর্ব না হতে পারা প্রডাক্ট গুলো পরের প্রডাক্টের সাথে মিশে পিলিং সৃষ্টি করতে পারে।
স্কিনকেয়ার প্রডাক্ট এবজর্ব হতে সময় দিবেন। যেমন –
জাপানিজ লোশন ব্যবহার করে ৩০-৬০ সেকেন্ড সময় নিবেন যাতে এবজর্ব হয়। এরপর ময়শ্চারাইজার দিবেন। সানস্ক্রিন দিলে একটু সময় নিয়ে আস্তে ধীরে স্প্রেড করবেন। এই সময়টা ত্বক ভেদে ভিন্ন হতে পারে, সবার ত্বক একই সময়ে প্রডাক্ট এবজর্ব করতে পারে না । Water based ময়েশ্চারাইজার দেয়ার পর পরই water resistance সানস্ক্রিন দিতে চাইলে আগে ময়শ্চারাইজার এবজর্বের সময় দিবেন ।
২. একই সময়ে অতিরিক্ত প্রোডাক্ট ব্যবহার
একগাদা পরিমাণ সেরাম, ময়েশ্চারাইজার ব্যবহার করার কারণে স্কিনে সব প্রডাক্ট শোষিত হয় না। এর ফলে অতিরিক্ত প্রডাক্ট মুখের ওপর ভেসে থাকে। যা পিলিং এর কারণ হতে পারে। স্কিনকেয়ার কাজ করতে বেশি পরিমাণে দেয়া দরকার নেই । পাতলা লেয়ারে অল্প করে দিলেই হবে। যতটুকু প্রয়োজন শুধু তা দিবেন। আর সান্সক্রিনের ক্ষেত্রে শুরুতে অল্প অল্প করে দিয়ে এবজর্ব এর সময় দিবেন। এবজর্ব হয়ে আসলে পরের টুকু দিবেন।
৩. একই সময়ে একই রুটিনে ভিন্নভিন্ন প্রোডাক্ট এর বেশি বেশি ব্যবহার
একের পর এক টোনার, এসেন্স, সেরাম , ময়শ্চারাইজার দেয়া এখন খুব স্বাভাবিক ব্যাপার হয়ে দাড়িয়েছে । এত কিছু এক সাথে স্কিনে এবজর্ব হয় না। স্কিনকেয়ার কার্যকর হতে Less is more" মতবাদ চরম সত্য . নিজের রুটিন সিম্পল এবং মিনিমাল করার ট্রাই করবেন। যেমন - হায়ালুরনিক এসিড টোনার, নিয়াসিনামাইড সেরাম , ভিটামিন সি ময়েশ্চারাইজার সব একসাথে লেয়ার না করে এমন একটা প্রডাক্ট নিতে পারেন যেখানে হায়ালুরনিক এসিড ও নায়াসিনামাইড দুটোই আছে। সকালে সানস্ক্রিন এর নিচে বেশি প্রডাক্ট ব্যবহার না করে রুটিন সিম্পল রাখবেন।
৪. মুখে ভুলভাবে পন্য লাগানো
মুখে ঘসাঘসি ( Too much ??????? motion) করে স্কিনকেয়ার এপ্লাই করায় অনেকের পিলিং হয়। P?? ??? ?????? এ প্রডাক্ট এপ্লাই করবেন। সান্সক্রিনও ঘসাঘসি না করে সমান লেয়ারে মুখে ছড়িয়ে দিবেন অল্প করে নিয়ে। Patpat motion মেনে চলবেন ।
৫. ভুল অর্ডারে লেয়ার করা
প্রডাক্টের কনসিস্টেন্সি অনুযায়ী লেয়ার না করা, oil এবং water based জিনিস ভুল অর্ডারে দেয়া। সবচেয়ে পাতলা ঘনত্বের (light consistency, suppose watery , ??????????? ) প্রডাক্ট আগে দিয়ে এর ওপর ক্রমান্বয়ে ভারী ঘনত্বের স্কিনকেয়ার দিতে হ্য়।কেউ কেউ ????????সেরাম দিয়ে ??????????ময়েশ্চারাইজার দিয়ে বসেন। যেটা করা যাবে না। এমন কম্বিনেশনের কারণে প্রডাক্ট পিলিং হওয়া খুব স্বাভাবিক। Facial oil ব্যবহার করে সানস্ক্রিন দিলে প্রায় সময় পিলিং কেস হয়। এমন ফেসিয়াল অয়েল সেরামগুলো রাতে দিবেন। ????????? এর ওপর ???????? ?? ?????????বেইসড প্রডাক্ট লেয়ার করা বেশি নিরাপদ। প্রডাক্ট ফরমুলেশনের ওপর ও এই বেপারগুলো নির্ভরশীল।
৬. ত্বক বেশি তৈলাক্ত হলে:
বেশি তৈলাক্ত ত্বকে প্রডাক্ট ভাল করে শোষণ হয় না। মুখের তেলের কারণে অনেক সময় প্রডাক্ট ছোট বলের মত পিল শুরু করে। অতিরিক্ত ভারি তৈলাক্ত ময়েশ্চারাইজার এর ওপর ওয়াটার বেইসড সানস্ক্রিন ব্যবহার করলেও একই বিপদে পড়তে পারেন। অতিরিক্ত তৈলাক্ত মুখ ভাল করে ধয়ে স্কিনকেয়ার দিবেন। ওয়েল কন্ট্রোলে সাহায্য করবে এমন উপাদান স্কিনকেয়ারে রাখবেন। খুব প্রয়োজন না হলে বেশি ওয়লি ভারী ময়েশ্চারাইজার সান্সক্রিনের নিচে দিবেন না। দিলেও রাতে দিবেন।
৭. শুষ্ক ত্বকের জন্য ভুল moisturizer ব্যবহার
বেশি ভারী অয়েলি জিনিস যেমন বিপত্তি সমস্যার কারণ হতে পারে তেমনি ড্রাইং বা কম ময়েশ্চারাইজিং প্রডাক্ট ও পিলিং এর কারণ হতে পারে। এমনকি অনেক অয়েলি স্কিনের মানুষ বেশি লাইটওয়েট ময়েশ্চারাইজারের ওপর সানস্ক্রিন দিয়ে পিলিং ফেস করেন। এক্ষেত্রে চেষ্টা করবেন স্কিন যেনো প্রপারলি হাইড্রেটেড এবং ময়েশ্চারাইজড থাকে এমন প্রডাক্ট নিতে ।
বেশি ড্রাই স্কিন পিলিং এর স্বীকার হয়, এজন্য স্কিন ভাল করে ময়শ্চারাইজ করতে হবে। হাইড্রেশন নিশ্চিত করার প্রয়োজন পড়বে । স্কিনকে এক্সফোলিএট করতে হবে। যাতে ডেড স্কিন সেলের কারণে সমস্যা তৈরী না হয়।
Content Courtesy: Atiya Tarannum
#Pilling #Howtofix
