জাপানি স্কিন কেয়ার অনুসারে ক্লিনজার দিয়ে মুখ ধোয়ার নিয়ম

    জাপানি স্কিন কেয়ার অনুসারে ক্লিনজার দিয়ে মুখ ধোয়ার নিয়ম : হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যদি হাতে তেল বা অন্যান্য ময়লা থাকে তবে ভালভাবে ফোম ক্রিয়েট হবে না আবার সেই হাতের ময়লা মুখেও যাবে। সুষম গরম পানি (অতিরিক্ত গরম বা ঠান্ডা নয়) দিয়ে মুখ ভিজিয়ে নিন, মুখ যথেষ্ট ভিজা থাকতে হবে। ড্রাই ফেসে ক্লিঞ্জার ব্যবহার করা যাবে না।

    August 15, 20233:59 PM
    2 min read
    1 views
    Written by Kirei

    জাপানি স্কিন কেয়ার অনুসারে ক্লিনজার দিয়ে মুখ ধোয়ার নিয়ম : 

    • হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যদি হাতে তেল বা অন্যান্য ময়লা থাকে তবে ভালভাবে ফোম ক্রিয়েট হবে না আবার সেই হাতের ময়লা মুখেও যাবে। 
    • সুষম গরম পানি (অতিরিক্ত গরম বা ঠান্ডা নয়) দিয়ে মুখ ভিজিয়ে নিন, মুখ যথেষ্ট ভিজা থাকতে হবে। ড্রাই ফেসে ক্লিঞ্জার ব্যবহার করা যাবে না। 
    • মুখের উপর সরাসরি ক্লিঞ্জার দিয়ে পরিষ্কার করা উচিত না। আগে ক্লিঞ্জারকে ফোমিং করে নিতে হবে। ক্রিম ক্লিঞ্জারকে ফোমিং তৈরি করতে হাতের মধ্যে সামান্য পানি দিয়ে ক্লিনজারটিকে দুইহাতের তালুতে ঘষুন। ফোমিং তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ -পানি যোগ করা এবং পর্যাপ্ত পরিমাণে বাতাসে সার্ফ্যাক্টেন্টগুলির কার্যকারিতা বৃদ্ধি পায়। ফোম গুলো একটি লেবু-আকারের পরিমাণ তৈরি করবেন এবং যথেষ্ট ঘন হওয়া উচিত যাতে হাতটি উল্টে ধরলেও ফোমের ফোঁটা না পরে নিচে। যদি হাত ব্যবহার করে ফেনা তৈরি করতে সমস্যা হয়, তবে ফোমিং নেট বা ফোমিং মেকার রয়েছে যা দিয়ে ফেনা তৈরি করা আরও সহজ করে দেয়। ফোমিং নেট বা মেকারের মাধ্যে ফেনা ও ফেনার ঘনত্ব 100 গুণ বেশি হয় হাতের তুলনায়। অথবা, জে-বিউটিতে রেডি ফোমিং ক্লিনজার ও পাওয়া যায়। 
    • মুখের সবচেয়ে তৈলাক্ত জায়গা ( টি-জোন) থেকে শুরু করে ক্রিয়েট করা ফোম মুখের মধ্যে একটি কুশন লেয়ারের মতো করে খুব আলতোভাবে মুখের উপর ম্যাসাজ করুন। ২০ - ৪০/৬০ সেকেন্ড ম্যাসাজ করুন একদম আলতো করে। খুব বেশি সময় নিয়ে ম্যাসাজ করলে ত্বক থেকে প্রয়োজনীয় তেল সরে যাবে আবার যখন কম সময় নিবেন তখন ত্বক পরিষ্কার করার জন্য পর্যাপ্ত হবে না।
    • পানি দিয়ে ভালভাবে মুখ ধুয়ে ফেলুন।ক্লিনজার ধুয়ে ফেলার সময় মুখের উপর আঙ্গুল বা হাত ঘষাঘষি করা উচিত নয়। শুধুমাত্র পানি স্প্ল্যাশ (ঝাপটা) করে ধুয়ে ফেলুন। মুখে কোথাও ( কান, কানের সামনে, কপালে হেয়ার লাইনে, নাকে) ফেনা জমে আছে নাকি খেয়াল করবেন। 
    • একটি পরিষ্কার তোয়ালে বা টিস্যু দিয়ে আলতো চেপে চেপে মুখ শুকিয়ে নিবেন। এই পর্যায়েও ঘষাঘষি করার প্রয়োজন নেই। হালকাকরে মুছে নিলেই হয় বাকিটা বাতাসে শুকে যাবে। পুরোপুরি শুকানোর দরকারও নাই হালকা ভেজা অবস্থায়ই ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। তোয়ালে ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকুন যেন তোয়ালে নরম হয় আর ক্লিন থাকে। একবার ব্যবহার করার পর তোয়ালে ধুয়ে নিবেন। ফোমিং ক্লিঞ্জিং গুলো কোনও ধরণের মেকআপ তুলে নেওয়ার উদ্দেশ্যে তৈরী করা না। মেকআপ রিমুভের জন্য অবশ্যই ফাস্ট ক্লিঞ্জার যেমন ক্লিনজিং বাম, ওয়েল, ক্রিম যেগুলিকে জাপানে ডেডিকেটেড মেকআপ রিমুভার আছে সেগুলো ব্যবহার করতে হবে। 




    Content Courtesy: Fahmina Rahman

    Share this article:
    Last updated: No Time Data

    Related Articles

    How to

    ঘরোয়া উপায়ে মিলিয়া থেকে মুক্তি:

    মিলিয়া কেন হয়? কেরাটিন বিল্ডআপ: মিলিয়ার সবচেয়ে সাধারণ কারণ হল কেরাটিন build up. Keratin হলো ,ত্বকের বাইরের স্তরএর প্রোটিন। যখন কেরাটিন ত্বকের পৃষ্ঠের নীচে আটকে যায়, তখন সেটা মিলিয়া তৈরি করে। বা বলা যায়, মিলিয়া তৈরি হবার দিকে পরিচালিত হয়. জেনেটিক্স: কারো কারো জন্য মিলিয়া জেনেটিক্যাল একটা ব্যাপার। এটা রোধ করা পসিবল না সাধারণত। ত্বকে আঘাত: যেমন পোড়া( কেমিক্যাল বার্নিং বা অন্য কারণে) , ফোসকা, বা ক্ষতিকর রং ফর্সাকারী ক্রম মেখে ত্বকের ক্ষতি বা অনেক সময় ত্বকের বিভিন্ন ধরনের চিকিত্সার কারণে ক্ষতি হয় এবং এই ত্বক নিরাময়ের সাথে সাথে মিলিয়া তৈরি হতে পারে। Sun Exposure: দীর্ঘক্ষণ সূর্যের এক্সপোজার ত্বকের ক্ষতি করতে পারে মিলিয়া গঠনের ঝুঁকি বাড়ায়। টপিকাল পণ্য: ভারী স্কিনকেয়ার পণ্যগুলি ব্যবহার করা একটা অন্যতম কারণ। এক্সফোলিয়েশনের অভাব: এক্সফোলিয়েশনের অভাবে ত্বকের পৃষ্ঠে মৃত ত্বকের কোষ তৈরি হতে পারে, যা মিলিয়া গঠনের একটা অন্যতম কারণ।

    2Aug 30, 20231:47 PM-4 min read-Kirei
    রিফিল প্যাক : কিভাবে ব্যবহার করবেন?
    How to

    রিফিল প্যাক : কিভাবে ব্যবহার করবেন?

    জে-বিউটি রিফিল ফরম্যাটঃ বিউটি সিরাম জাপানে প্রায় সবকিছুর ই রিফিল সাইজ মিলে। এমনকি অবাক করা ব্যাপার হচ্ছে আপনি এখানে এমনকি সানস্ক্রিন বা কলমগুলোও কে ও রিফিলযোগ্য দেখবেন।

    0Aug 11, 202312:23 PM-3 min read-Kirei