ঘরোয়া উপায়ে মিলিয়া থেকে মুক্তি:

    মিলিয়া কেন হয়? কেরাটিন বিল্ডআপ: মিলিয়ার সবচেয়ে সাধারণ কারণ হল কেরাটিন build up. Keratin হলো ,ত্বকের বাইরের স্তরএর প্রোটিন। যখন কেরাটিন ত্বকের পৃষ্ঠের নীচে আটকে যায়, তখন সেটা মিলিয়া তৈরি করে। বা বলা যায়, মিলিয়া তৈরি হবার দিকে পরিচালিত হয়. জেনেটিক্স: কারো কারো জন্য মিলিয়া জেনেটিক্যাল একটা ব্যাপার। এটা রোধ করা পসিবল না সাধারণত। ত্বকে আঘাত: যেমন পোড়া( কেমিক্যাল বার্নিং বা অন্য কারণে) , ফোসকা, বা ক্ষতিকর রং ফর্সাকারী ক্রম মেখে ত্বকের ক্ষতি বা অনেক সময় ত্বকের বিভিন্ন ধরনের চিকিত্সার কারণে ক্ষতি হয় এবং এই ত্বক নিরাময়ের সাথে সাথে মিলিয়া তৈরি হতে পারে। Sun Exposure: দীর্ঘক্ষণ সূর্যের এক্সপোজার ত্বকের ক্ষতি করতে পারে মিলিয়া গঠনের ঝুঁকি বাড়ায়। টপিকাল পণ্য: ভারী স্কিনকেয়ার পণ্যগুলি ব্যবহার করা একটা অন্যতম কারণ। এক্সফোলিয়েশনের অভাব: এক্সফোলিয়েশনের অভাবে ত্বকের পৃষ্ঠে মৃত ত্বকের কোষ তৈরি হতে পারে, যা মিলিয়া গঠনের একটা অন্যতম কারণ।

    August 30, 20231:47 PM
    4 min read
    1 views
    Written by Kirei

    মিলিয়া কি?

    মিলিয়া হল ছোট, সাদা বা হলুদাভ ছোট ছোট ফোঁড়া বা শক্ত বাম্প এর মত, যা সাধারণত ত্বকে বিশেষ করে চিক এবং চোখের আশে পাশে delicate এরিয়াতে দেখা যায়। 

     মিলিয়া কেন হয়? 

    • কেরাটিন বিল্ডআপ: মিলিয়ার সবচেয়ে সাধারণ কারণ হল কেরাটিন build up. Keratin হলো ,ত্বকের বাইরের স্তরএর প্রোটিন। যখন কেরাটিন ত্বকের পৃষ্ঠের নীচে আটকে যায়, তখন সেটা মিলিয়া তৈরি করে। বা বলা যায়, মিলিয়া তৈরি হবার দিকে পরিচালিত হয়.
    • জেনেটিক্স: কারো কারো জন্য মিলিয়া জেনেটিক্যাল একটা ব্যাপার। এটা রোধ করা পসিবল না সাধারণত।
    • ত্বকে আঘাত: যেমন পোড়া( কেমিক্যাল বার্নিং বা অন্য কারণে) , ফোসকা, বা ক্ষতিকর রং ফর্সাকারী ক্রম মেখে ত্বকের ক্ষতি বা অনেক সময়  ত্বকের বিভিন্ন ধরনের চিকিত্সার কারণে ক্ষতি হয়  এবং এই ত্বক নিরাময়ের সাথে সাথে মিলিয়া তৈরি হতে পারে।
    • Sun Exposure: দীর্ঘক্ষণ সূর্যের এক্সপোজার ত্বকের ক্ষতি করতে পারে মিলিয়া গঠনের ঝুঁকি বাড়ায়।
    • টপিকাল পণ্য: ভারী স্কিনকেয়ার পণ্যগুলি ব্যবহার করা একটা অন্যতম কারণ। 
    • এক্সফোলিয়েশনের অভাব:  এক্সফোলিয়েশনের অভাবে ত্বকের পৃষ্ঠে মৃত ত্বকের কোষ তৈরি হতে পারে, যা মিলিয়া গঠনের একটা অন্যতম কারণ।

    বাচ্চাদের কি মিলিয়া হয়?

    হ্যা, বাচ্চাদের ও মিলিয়ে হয়। কিন্তু, কেন হয়,সেটার কারণ এখনও সঠিকভাবে নির্ণয় করা যায় নি। তাদের মিলিয়া সাধারণত এমনিতে ভাল হয়ে যায়। 

     মিলিয়া কিভাবে চিনব?

    অনেক সময় আমরা মিলিয়া এবং whitehead এর মধ্যে গুলিয়ে ফেলি। তাই মিলিয়া চেনার উপায় হলো:

    • মিলিয়া হল ছোট, গোলাকার, সাদা বা হলুদ বর্ণের শক্ত ফোঁড়া বা bumps এর মত। 
    • এটা সাধারণত মুখে হয়। বিশেষ করে চোখ, গাল এবং নাকের চারপাশে হয়। 
    • এগুলোর কোন মুখ হয় না।
    • এগুলি ব্যাকটেরিয়া বা অতিরিক্ত তেল দ্বারা জমে এগুলো হয় না। এবং আমাদের লাইফস্টাইল এর সাথে সম্পর্কিত নয়।

    মিলিয়া কি ক্ষতিকর?

    মিলিয়া একেবারে নিরীহ। সে ক্ষতি করে না। ত্বকে একটা মিলিয়াম থাকা বা একাধিক মিলিয়া থাকতে পারে। কিন্তু, আপনার যদি মনে হয়, এটা আপনার কাছে অসস্তি লাগছে,সেইক্ষেত্রে সেটা কমিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারবেন। 

     আমরা মিলিয়া পপ আপ / তুলে ফেলতে পারি?

    না ,একেবারেই না। কারণ, এটা whitehead না যে, pop আপ করতে বা needle দিয়ে খোঁচা খুচি করলে এটা বের হবে। অযথা এগুলো করে নিজের সময় এবং ত্বকের বারোটা বাজাবেন না।

     কিভাবে মিলিয়া থেকে পরিত্রাণ পেতে পারি: 

    • মূলত, আপনার ত্বকে যদি দুই তিনটা বা মাঝে মাঝে মিলিয়া হয়,তাহলেই ঘরে বসে এটা কমিয়ে আনার চেষ্টা করতে পারেন । কিন্তু, এটা একদিনে যাবে না, যেতে সময় লাগবে।
    • ত্বকের ময়লা পরিষ্কার: ত্বকের জন্য ডবল cleansing খুব উপকারী। সেটা করবেন। যদি সেটা পারেন, তাহলে মাইল্ড ক্লিনজার অবশ্যই ব্যবহার করবেন। কোন প্রকার স্ক্রাব ব্যবহার করবেন না। 
    • মৃত কোষ অপসারণ: ত্বকের ব্যারিয়ার ভাল থাকলে, আপনি exfoliation করবেন নিয়মিত। এই নিয়মিত মানে কিন্তু প্রতিদিন না। সপ্তাহে আপনার ত্বকের যত্নের রুটিন অনুসারে এক বা দুই দিন exfoliation করবেন। AHA, BHA এগুলো ব্যবহার করবেন। শুধু মিলিয়ার জন্য আলাদা করে exfoliation কেনার দরকার নেই, ত্বকের জন্য যেটা ব্যবহার করছেন ,সেটা ব্যবহার করবেন।
    • Cosmetic retinol: এটা অনেক সময় সাহায্য করতে পারে। তবে, আপনি যদি আপনার ত্বকে একটা retinol জাতীয় প্রোডাক্ট ব্যবহার করে থাকেন ,তাহলেই এটা মিলিয়া প্রণ এরিয়ার ব্যবহার করে দেখতে পারেন, কিন্তু ত্বকে retinol ব্যবহারের উপযোগী না হলে, কোনভাবেই এটা চেষ্টা করবেন না। 
    • ত্বক কে ক্ষতির হাত থেকে রক্ষার জন্য sunscreen ব্যবহার করবেন। সকল প্রকার রং ফর্সাকারী ক্ষ্টিকর ক্রিম সেরাম এড়িয়ে চলবেন। 

    কিভাবে এই পণ্য গুলো ব্যবহার করবো?

    যেহেতু আমাদের চোখের আশেপাশে এরিয়া অনেক নরম, কোমল তাই আমরা অনেক সময় ভয় পাই, কিভাবে এর স্ট্রং formulation এর পণ্যের ব্যবহার করবো। আসলেই, এটা চিন্তার বিষয়। কারণ, বেশিরভাগ ক্ষেত্রে এমন formulation এর product চোখের আসে পাশে যেন না ব্যবহার করা গিয়ে, সেটা বলা হয়ে থাকে। সেইক্ষেত্রে সব থেকে সহজ উপায় হলো Pointed treatment. এটা হলো: একটা কটন bud এ product নিন এবং শুধু মিলিয়ার উপরেই লাগান। 

    কখন ডারমাটোলজিস্ট এর কাছে যাওয়া প্রয়োজন?

    • যখন আপনি নিজে বুঝতে পারছেন না, সেটা মিলিয়া না কি whitehead ।
    • মিলিয়ার পরিমান অনেক বেশি এবং প্রায় মিলিয়া হচ্ছে। মিলিয়া সাধারণত ক্ষতিকারক নয়।  আপনি যদি আপনার মুখে মিলিয়া আছে,এটা নিয়ে চিন্তা না করে থাকেন, তাহলে আপনার কিছুই করা লাগবে না। কিন্তু, যদি অনেক বেশি মিলিয়া আপনার ত্বকে থেকে থাকে এবং আপনি যদি সেটা থেকে  নিজেকে রক্ষা করতে চান, তাহলে একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন। সব কিছু ঘরে বসেই ট্রিটমেন্ট করা যায় না।



    Content Courtesy: Change With Noor

    Share this article:
    Last updated: No Time Data

    Related Articles

    How to

    জাপানি স্কিন কেয়ার অনুসারে ক্লিনজার দিয়ে মুখ ধোয়ার নিয়ম

    জাপানি স্কিন কেয়ার অনুসারে ক্লিনজার দিয়ে মুখ ধোয়ার নিয়ম : হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যদি হাতে তেল বা অন্যান্য ময়লা থাকে তবে ভালভাবে ফোম ক্রিয়েট হবে না আবার সেই হাতের ময়লা মুখেও যাবে। সুষম গরম পানি (অতিরিক্ত গরম বা ঠান্ডা নয়) দিয়ে মুখ ভিজিয়ে নিন, মুখ যথেষ্ট ভিজা থাকতে হবে। ড্রাই ফেসে ক্লিঞ্জার ব্যবহার করা যাবে না।

    0Aug 15, 20233:59 PM-2 min read-Kirei
    রিফিল প্যাক : কিভাবে ব্যবহার করবেন?
    How to

    রিফিল প্যাক : কিভাবে ব্যবহার করবেন?

    জে-বিউটি রিফিল ফরম্যাটঃ বিউটি সিরাম জাপানে প্রায় সবকিছুর ই রিফিল সাইজ মিলে। এমনকি অবাক করা ব্যাপার হচ্ছে আপনি এখানে এমনকি সানস্ক্রিন বা কলমগুলোও কে ও রিফিলযোগ্য দেখবেন।

    0Aug 11, 202312:23 PM-3 min read-Kirei