জাপানিজ ৮ টি সহজ অতিরিক্ত মেদ ঝরানোর টিপস
জাপানিজ ৮ টি সহজ অতিরিক্ত মেদ ঝরানোর টিপস ১। Chew your food properly (খাবার ভাল করে চাবানো) জাপানিজ বিশ্বাস অনুযায়ী খাবার গলাধঃকরণ করার পূর্বে খুব ভাল করে চাবানো প্রয়োজন যাতে করে কোন প্রকার বড় দানাদার অবস্থা না থাকে৷ এতে করে হজমের সময় বেশি ক্যালরি বার্ন হয়। খাবার কমপক্ষে ২৫-৩০ বার করে চিবিয়ে গিলে ফেলা উচিত।
জাপানিজ ৮ টি সহজ অতিরিক্ত মেদ ঝরানোর টিপস
১। Chew your food properly (খাবার ভাল করে চাবানো)
জাপানিজ বিশ্বাস অনুযায়ী খাবার গলাধঃকরণ করার পূর্বে খুব ভাল করে চাবানো প্রয়োজন যাতে করে কোন প্রকার বড় দানাদার অবস্থা না থাকে৷ এতে করে হজমের সময় বেশি ক্যালরি বার্ন হয়। খাবার কমপক্ষে ২৫-৩০ বার করে চিবিয়ে গিলে ফেলা উচিত।
২। Avoid drinking while eating (খাবার খাওয়ার সময় পানি পান করবেন না)
খাবার খাওয়ার সময় পানি পান করলে ব্লটিং (bloating) হয়, হজমে সমস্যার সৃষ্টি হয়, গ্যাস হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। খাবার খাওয়ার ১০-১৫ মিনিট পূর্বে বা পরে পানি পান করবেন এতে করে পেট ফুলে থাকা বা হজমে সমস্যা সৃষ্টি হবে না।
৩। Taking Hot water bath (গরম পানিতে গোসল করা)
গরম পানিতে গোসল করার সময় শরীরে Heat shock protein তৈরী হয় যা শরীরের ফ্যাট বার্নিং প্রসেসকে ত্বরান্বিত করে থাকে। অতিরিক্ত মেদ কমাতে ফ্যাট বার্ন প্রসেসকে বৃদ্ধি করানোর কোন বিকল্প নেই।
৪। Eating Vegetables ( বেশি করে শাক-সবজি খাওয়া)
জাপানিজ প্রথা অনুযায়ী, খাবার খাওয়ার শুরুতেই বেশি করে শাক-সব্জি খাওয়া হয়, পরবর্তীতে মেন্যুর বাকি খাবার গ্রহণ করা হয়। শাক সব্জি শরীরে পুষ্টির পাশাপাশি মেটাবলিজম বাড়ায়, ক্ষুদা কমায়, অতিরিক্ত মেদ বাড়ায় না।
৫। Consume Omega-3 rich food (ওমেগা-৩ সমৃদ্ধ খাবার গ্রহণ করা)
ওমেগা-৩ সমৃদ্ধ খাবার শরীর শুধু সুস্থ রাখে এমন না, মেটাবলিজম বাড়ায় এতে করে ফ্যাট বার্নিং (Fat burning process) বৃদ্ধি পায়। অতিরিক্ত চর্বি কমাতে সহায়তা করে ।
ওমেগা-৩ সমৃদ্ধ খাবার গুলা হচ্ছে - স্যামন মাছ, টুনা মাছ, সার্ডিন মাছ, আখরোট, বাদাম, চিয়া সিড, সয়াবিন, রাজমা, ইলিশ ইত্যাদি।
৬। Eat more protein ( প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করা)
জাপানিজ খাদ্য সংস্কৃতি অনুযায়ী বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করা হলে অনেকক্ষণ পেট ভরা থাকে, অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণ করার ইচ্ছা হয় না। অতিরিক্ত কার্ব শরীরের মেদ বাড়াতে প্রত্যক্ষ ভুমিকা রাখে। আস্তে আস্তে ডায়েটে প্রোটিন সমৃদ্ধ খাবার এ নির্ভরশীল হয়ে উঠলে ওজন কমানো সহজ হয়ে যায়।
৭। Portion control (খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ)
জাপানিজরা অতিরিক্ত পরিমাণে খাবার গ্রহণকে পছন্দ করে না,খাবার যত মজাদার হোক না কেন নিদিষ্ট পরিমাণে খাওয়া হয়। এই নিয়ম পালন করার কারণে Overeating এর মত বাজে অভ্যাস কাটিয়ে ওঠা সম্ভব হয়।
৮। Green Tea (গ্রিন টি)
জাপানিজরা বিশ্বাস করে গ্রিনটি তে অনেক গুনাগুন আছে যা স্কিন ও চুলের অবস্থার উন্নতি করে । গ্রিণ টি এন্টিঅক্সিডেন্টে ভরপুর একটি পানীয় যা দেহের মেটাবলিজম বাড়ায়। এতে করে মেদ কমে যায়। বেশির ভাগ জাপানিজরা অনেক বছর ধরে গ্রিন টি খায় এতে করে তাদের শরীরে সহজে মোটা হয় না। গ্রিন টি ক্যান্সার প্রতিরোধেও সমান ভাবে কার্যকরী।
লেখনি - আতিয়া তারান্নুম
সোর্স - Timesnews.com