কিভাবে মেকআপের উপর সানস্ক্রিন রিএপ্লাই করবেন
আপনার মেকআপ লুক নষ্ট না করে সানস্ক্রিন রিএপ্লাই করতে নিচের টিপসগুলো দেখুন- মেকআপের উপরে সানস্ক্রিন রিএপ্লাই করতে একটি স্পঞ্জ বা বিউটি ব্লেন্ডার ব্যবহার করুন। একটি শুকনো মেকআপ স্পঞ্জের বা বিউটি ব্লেন্ডারে পরিমাণ মত সানস্ক্রিন নিয়ে নিন। তারপরে আপনার মুখের উপর সানস্ক্রিনটি ডট ডট করুন ( মনে রাখবেন টেনে আনবেন না),আপনার ফাউন্ডেশন নষ্ট হতে না দিয়ে আলতোভাবে করুন এবং স্পঞ্জ বা বিউটি ব্লেন্ডার না টেনে ত্বকে সানস্ক্রিন ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করুন। এই ডটিং কৌশলটি ব্যবহার করে সানস্ক্রিন পুরো মুখে রিএপ্লাই করতে পারবেন। অল্প অল্প নিয়ে ২বার করেও করতে পারবেন। তারপর চাইলে ব্লাশ/ হাইলাইটার দিয়ে টাচ-আপ করে নিতে পারবেন। এতে পুরো মুখে সানস্ক্রিন রিএপ্লাই ও হলো আবার মেকআপ টাচ-আপ ও হয়ে যাবে।
আপনার মেকআপ লুক নষ্ট না করে সানস্ক্রিন রিএপ্লাই করতে নিচের টিপসগুলো দেখুন-
- মেকআপের উপরে সানস্ক্রিন রিএপ্লাই করতে একটি স্পঞ্জ বা বিউটি ব্লেন্ডার ব্যবহার করুন। একটি শুকনো মেকআপ স্পঞ্জের বা বিউটি ব্লেন্ডারে পরিমাণ মত সানস্ক্রিন নিয়ে নিন। তারপরে আপনার মুখের উপর সানস্ক্রিনটি ডট ডট করুন ( মনে রাখবেন টেনে আনবেন না),আপনার ফাউন্ডেশন নষ্ট হতে না দিয়ে আলতোভাবে করুন এবং স্পঞ্জ বা বিউটি ব্লেন্ডার না টেনে ত্বকে সানস্ক্রিন ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করুন। এই ডটিং কৌশলটি ব্যবহার করে সানস্ক্রিন পুরো মুখে রিএপ্লাই করতে পারবেন। অল্প অল্প নিয়ে ২বার করেও করতে পারবেন। তারপর চাইলে ব্লাশ/ হাইলাইটার দিয়ে টাচ-আপ করে নিতে পারবেন। এতে পুরো মুখে সানস্ক্রিন রিএপ্লাই ও হলো আবার মেকআপ টাচ-আপ ও হয়ে যাবে।
- মেকআপের উপরে লাইট ওয়েট, লিকুইড ফর্মুলেশনের সানস্ক্রিন ব্যবহার করুন। সানস্ক্রিন লাইট ওয়েট হলে আপনি সহজেই এটিকে প্যাট করতে সক্ষম হবেন। যেখানে ভারী, ঘন ফর্মূলেশনের সানস্ক্রিন কিছুটা ঘষার প্রয়োজন হতে পারে যা আপনার মেকআপ নষ্ট হতে পারে।
- টিন্টেড সানস্ক্রিন ব্যবহার করুন।
- সবচেয়ে সহজ হয় স্প্রে সানস্ক্রিন ব্যবহার করলে। রি-এপ্লাইয়ের সময় শুধু মুখে স্প্রে করে দিবেন তাতেই হয়ে যাবে।
- এটিও লক্ষণীয় যে পাউডারের উপর লিকুইড জাতীয় কিছু প্রয়োগ করা মেকআপ কেকিং হতে পারে। অতএব, আপনি যদি মেকআপের উপরে একটি তরল সানস্ক্রিন রিএপ্লাই করেন তবে ক্রিম বা লিকুইড ফাউন্ডেশন, ব্লাশ এবং ব্রোঞ্জার ব্যবহার করাই সুবিধাজনক।
Content Courtesy: Ftz Boishakhi
