সানস্ক্রিন এর গুরুত্ব

    সানস্ক্রিন এর গুরুত্ব আমরা সবাই জানি, সান এক্সপোজ বা বাইরে গেলে সান ড্যামেজ ও ক্ষতিকর ইউভি রে থেকে স্কিনকে প্রটেক্ট করা সহ, ক্যান্সার ও এজিং সাইন কন্ট্রোলে রাখতে সানস্ক্রিন ওল ইন ওয়ান কাজ করে থাকে। এখন অনেকেই প্রশ্ন করেন যে আমি তো বাসার বাইরে যাইনা,আমার কি সানস্ক্রিন দেয়া লাগবে? - বাসায় থাকলেও সানস্ক্রিন দিতে হবে কারণ আমাদের ঘরে গ্লাস ভেদ করেও ইউভি রে প্রবেশ করতে পারে এবং স্কিন ড্যামেজ হতে পারে। সেজন্য সানস্ক্রিন ইউজ করা মানে সেফ জোনে থাকা। বাসায় সানস্ক্রিন ইউজ করা হয়ত অনেকের কাছে ভিত্তিহীন লাগতে পারে কিন্তু ইনডোর সানস্ক্রিন ইউজ হচ্ছে বেস্ট প্রেকটিস, আলটিমেট সান সেফটি নিশ্চিত করা সহ আরো অনেক বেনিফিট রয়েছে,আজকে সেটাই বলব।

    July 13, 20232:19 PM
    4 min read
    1 views
    Written by Kirei
    সানস্ক্রিন এর গুরুত্ব

    সানস্ক্রিন এর গুরুত্ব আমরা সবাই জানি, সান এক্সপোজ বা বাইরে গেলে সান ড্যামেজ ও ক্ষতিকর ইউভি রে থেকে স্কিনকে প্রটেক্ট করা সহ, ক্যান্সার ও এজিং সাইন কন্ট্রোলে রাখতে সানস্ক্রিন ওল ইন ওয়ান কাজ করে থাকে।

    এখন অনেকেই প্রশ্ন করেন যে আমি তো বাসার বাইরে যাইনা,আমার কি সানস্ক্রিন দেয়া লাগবে?

    - বাসায় থাকলেও সানস্ক্রিন দিতে হবে কারণ আমাদের ঘরে গ্লাস ভেদ করেও ইউভি রে প্রবেশ করতে পারে এবং স্কিন ড্যামেজ হতে পারে। সেজন্য সানস্ক্রিন ইউজ করা মানে সেফ জোনে থাকা।

    বাসায় সানস্ক্রিন ইউজ করা হয়ত অনেকের কাছে ভিত্তিহীন লাগতে পারে কিন্তু ইনডোর সানস্ক্রিন ইউজ হচ্ছে বেস্ট প্রেকটিস, আলটিমেট সান সেফটি নিশ্চিত করা সহ আরো অনেক বেনিফিট রয়েছে,আজকে সেটাই বলব।

    ১/ অকাল বার্ধক্য রোধ করেঃ

    সূর্য থেকে দু ধরণের আলট্রাভায়োকেট লাইট আসে যা স্কিনের ক্ষতি করতে পারে, ইউভি এ/ এবং ইউভি বি রে। ক্যান্সার ফাউন্ডেশনের মতে আল্ট্রাভায়োলেট এ রে স্কিনের ভিতর থেকে ড্যামেজ করতে পারে। এমনি যদি জানালার গ্লাস লাগানোও থাকে এবং মেঘলা দিন ও হয়। যদিও আপনি বুঝবেন না কারণ সানবার্ন ছাড়াই স্কিন আস্তে আস্তে ড্যামেজ হতে থাকবে এবং ধীরে ধীরে স্কিনের সারফেসে লক্ষ্য করবেন স্পট সহ অন্যান্য সাইন দেখা দিচ্ছে। রেগুলার ইউভি এ এর এক্সপোজ হলে আপনার অকাল বার্ধক্য (premature aging signs) , ইলাস্টিসিটি লস সহ রিংকেল এর মত সাইনস দেখা দিবে।

    কোন ধরণের সানবার্ন,ট্যান ও বার্ন সাইজ ছাড়াই কিন্তু এই ইউভি এ রে ধীরে ধীরে আপনার স্কিনকে ড্যামেজ করতে থাকবে। এবং এটা বের করা অসম্ভ্যযে আপনি কতটা ইউভি এ রে এর এক্সপোজড হচ্ছেন, সেজন্য ব্রড স্প্রেকটাম যুক্ত সানস্ক্রিন ইউজ করা হচ্ছে বেস্ট ও সেফ অপশন।

    ২/ স্কিন ক্যান্সার থেকে স্কিনকে রক্ষা করেঃ

    ঘরে বাইরে যেখানেই থাকেন না কেন, রেগুলার বেসিসে সানস্ক্রিন ইউজের প্র‍্যাকটিস করা কিন্তু স্কিন ক্যান্সার থেকে আপনার স্কিনকে রক্ষা করবে। সানবার্ন এর জন্য দায়ী UVB ray inflammatory রিস্ক বাড়িয়ে স্কিনকে আরো ড্যামেজ করে তুলে এবং সেই সাথে স্কিন আরো সেনসিটিভ হয়ে পড়ে যা ফারদার স্কিন ক্যান্সার এর ঝুঁকির দিকে স্কিনকে আরো এগিয়ে দেয়। তাই ইনডোর পারসন হলেও রিস্ক ফ্রি থাকতে সানস্ক্রিন ইউজ করতে সাজেস্ট করা হয়।

    ৩/ ব্লক ব্লু লাইট ঃ

    অনেকেই এটা মিথ বলেন যে ব্লু লাইট থেকে আসা রে স্কিনের কোন ক্ষতি করেনা। চোখের কথা বলা না গেলেও অনেক স্টাডি আছে যা নিরীক্ষা করে দেখেছে যে ব্লু লাইট এর আলো ও স্কিনে ইমপ্যাক্ট ফেলে৷ ব্লু লাইট হচ্ছে ডিজিটাল স্কিন থেকে আসা আলো যেমন: মোবাইল, ট্যাব,টিভি, কম্পিউটার ইত্যাদি। এখন সানস্ক্রিন শুধু ইউভি এ ও ইউভি বি রে থেকেই স্কিনকে প্রটেক্ট করেনা বরং একটা ভাল মানের সানস্ক্রিন আপনার স্কিন ও পরিবেশ দূষণ সহ ব্লু লাইট perfumes, aerosols, carbon monoxide and microplastics ইত্যাদির বিরুদ্ধে ব্যারিয়ার তৈরি করে স্কিনকে প্রটেক্ট করে থাকে।

    এজমা,মেলেসমা এর মত স্কিন ডিজিজ হিল করতেও সানস্ক্রিন এর জুড়ি নেই। একটা স্টাডিতে দেখা গেছে যে ব্লু লাইটস স্কিনে থাকা carotenoids decreases করে ফ্রি রেডিক্যাল এর প্রতি স্কিনকে সেনসিটিভ করে তুলে।

    ৪/ স্কিনকেয়ার রুটিন বুস্ট করেঃ

    কথায় আছে আপনি যতোই স্ন্যাকস বা ভাজাপোড়া খান না কেন পেট কিন্তু ভাত খেলেই ভরে। ব্যাপারটা অনেকটা সেরকম যে আপনি যতই ক্যামিকেল কম্পাউন্ড যেমন: রেটিনল, নিয়াসিনেমাইড, ভিটামিন সি, বা অন্যান্য একটিভ ইউজ করেন না কেন সানস্ক্রিন ছাড়া সব বৃথা। কেননা এস পি এফ প্রটেকশন ছাড়া যত ভাল নামীদামী ও শত শত প্রডাক্ট ই হোক না কেন, তা আপনাকে পটেনশিয়াল রিজাল্ট দিবেনা। এবং সানস্ক্রিন ইউজ না করলে অন্যান্য প্রডাক্ট কাজ করবে না যে তা না বরং সানস্ক্রিন স্কিপ করলে আপনার স্কিন এর জন্য আরো হাই রিস্ক তৈরি হবে। কারণ হচ্ছে বিভিন্ন একটিভ উপাদান যেমন রেটিনল ইউজ করলে সান সেনসিটিভিটি বেড়ে যেতে পারে পরে সহজেই স্কিন ড্যামেজ হবে। সানস্ক্রিন ছাড়া যেকোন স্যালিসেলিক এসিড বা বিভিন্ন এক্সফলিয়েটর ব্যবহার করলে স্কিন আরো সান সেনসিটিভ হবে এবং এটা অসম্ভব যে সূর্যের সাথে combined প্রডাক্ট চুজ করা যা স্কিনকে ড্যামেজ করবে না। সেজন্য স্কিন কেয়ারে রুটিনে সানস্ক্রিন থাকা মানে হচ্ছে আপনার রুটিনের বুস্ট আপ করা ও সবচে নিরাপদ থাকা।

    ৫/ স্কিনকে হেলদি ও ময়েশ্চারাইজ রাখাঃ

    এখনকার বেশিরভাগ সানস্ক্রিনে শুধু ইউভি ফিল্টার ই থাকেনা সাথে অনেক ময়েশ্চারাইজিং উপাদান ও থাকে। এখনকার সানস্ক্রিন গুলো হচ্ছে হাই কোয়ালিটি স্কিন প্যাম্পারিং উপাদান সমৃদ্ধ সাথে নিউ জেনারেশন টেকনোলজিস যা ইফেক্টটিভলি কাজ করে,দ্রুত এবসর্ভ হয়, এবং ওল ইন ওয়ান তো থাকেই সাথে luxurious ফিল দেয়। তাই রেগুলার ইনডোর সানস্ক্রিন ইউজ করা শুধু একটা চয়েজ ই না বরং স্কিন কেয়ার রুটিনের একটা এসেনশিয়াল পার্ট যা আপনার স্কিনকে বর্তমান এবং ভবিষ্যৎ দুটার জন্যই সেফ ও হেলদি রাখে।

     

     

    Share this article:
    Last updated: No Time Data

    Related Articles

    Skin

    ভাল এবং নামিদামি ক্লিনজার / ফেসওয়াশ ব্যাবহার করছি। কিন্তু কোন ভাল ফলাফল পাচ্ছি না। কেন??

    ভাল এবং নামিদামি ক্লিনজার / ফেসওয়াশ ব্যাবহার করছি। কিন্তু কোন ভাল ফলাফল পাচ্ছি না। কেন??এই যদি হয় আপনার জিজ্ঞাসা,তাহলে আশা করি আপনি এখনি তার উত্তর পেয়ে যাবেন। সম্ভাব্য কারণ সমূহ: low pH facewash ব্যবহার না করা: ত্বক এর জন্য সর্বদা low pH Facewash ব্যবহার করতে হবে। আমাদের ত্বক মাইল্ড অ্যাসিডিক। তাই, ফেসওয়াশ ও মাইল্ড অ্যাসিডিক বা low pH এর হওয়া প্রয়োজন।

    1Aug 25, 20239:21 AM-3 min read-Kirei
    Skin

    পাউডার সানস্ক্রিন

    সানস্ক্রিন দিলে অনেক সময় তেলতেলে লাগে বা কালো লাগে আর ঘামলে তো কথাই নেই, ওয়েলি স্কিন আর সেবাম প্রোডাকশন এর কারণে এরকম হয় যা গরমে আরো বেড়ে যায়। তখন কিন্তু এসপি এফ যুক্ত পাউডার অনেক কাজে আসে,আর সেরকম একটা ভাল অপশন হচ্ছে পাউডার সানস্ক্রিন। আর তা যদি হয় ?????+ ??++++ তা হলে তো কথাই নেই, একদম top notch match!

    1Aug 17, 20234:49 PM-3 min read-Kirei
    Skin

    জাপানিজ ফেসওয়াশের ব্যাপারে সবকিছু

    জাপানিজ সব ফেসওয়াশ ই অনেক মাইল্ড থাকে এবং সব ধরণের ত্বকের জন্য মানানসই। এই ফেসওয়াশগুলোর ফর্মুলেশন এবং উপাদান তালিকায় হাইড্রেটিং সব উপাদান থাকে তাই ফেস ধুয়ার পর অভার ড্রাই করেনা,স্কিনকে ক্লিন ও ময়েশ্চারাইজড রাখে।

    1Aug 17, 20234:31 PM-2 min read-Kirei