Sunscreen type makeup products কি আমাকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পর্যাপ্ত সুরক্ষা দিবে?
উত্তর এক অর্থে হ্যা এবং আরেক অর্থে না। অর্থাৎ, একবাক্যে এই প্রশ্নের উত্তর দেয়া একেবারেই সম্ভব না।
প্রথমে বলি কেন হ্যা বলেছি?
যদি মেকআপ প্রোডাক্ট টি এসপিএফ ৩০ এর উপরে এবং PA যুক্ত হয়, তাহলে পর্যাপ্ত পরিমাণ অ্যাপ্লিকেশন করলে পর্যাপ্ত সুরক্ষা দিবে। অর্থাৎ, sunscreen এর সুবিধা পাবেন।

না বলার কারণ:
কারণ, আমরা মুখে কি sunscreen এর সমপরিমাণ মেকআপ দিতে পারি? সেই huge amount অর্থাৎ মুখের জন্য ১/৪ teaspoon এর মত?? পারি না। কারণ, এত পরিমান মেকআপ দিলে মুখ কেকি হয়ে থাকবে, মুখে makeup ভেসে ভেসে থাকবে। সব মিলিয়ে অদ্ভুত দেখাবে। তার উপরে, সমানভাবে সুন্দরভাবে সানস্ক্রিন যুক্ত make up এপ্লাই করাও কষ্টসাধ্য।

আমাদের করণীয় কি?
খুবই সিম্পল। একটি সাধারণ sunscreen ব্যবহার করা। শুধুমাত্র ,sun protection এর কথা বিবেচনা করে একটি sunscreen ব্যবহার করতে হবে।

Sunscreen যুক্ত মেকআপ কি কোন কাজের না?
একটি ডেডিকেটেড sunscreen ব্যবহারের উপরে sunscreen যুক্ত মেকআপ দিলে, সেটা আপনাকে অবশ্যই কিছুটা বেশি প্রটেকশন দিবে। সূর্য থেকে সুরক্ষার ব্যাপারে সহযোগিতা অবশ্যই পাবেন। কিন্তু, শুধু sunscreen যুক্ত মেকআপ এর উপরে ভরসা করা যাবে না, কারণ টা উপরেই ব্যাখ্যা করেছি।

শেষ কথা:
sunscreen এবং sunscreen যুক্ত মেকআপ সম্মিলিতভাবে আপনাকে বেশ ভালভাবেই সুরক্ষা দিচ্ছে। তবে, কেউ যদি শুধু sunscreen ব্যবহার করেন, এর উপরে sunscreen যুক্ত মেকআপ ব্যবহার করতে না চান, তাহলেও সঠিক ভাবে সূর্যের ক্ষতি থেকে সুরক্ষা পাবেন।
Courtesy: Samina Noor Tracy
