কেন J beauty এত বেশি জনপ্রিয়?
জে-বিউটি আসলে কি? সহজ কথায়, জে-বিউটি হল জাপানের সৌন্দর্য চর্চার পন্য গুলো। তবে এটি কেবল জাপানি স্কিনকেয়ার এবং মেকআপ পণ্যগুলির বিষয়ে সীমাবদ্ধ নয়। J beauty জাপানিজ পণ্য, ত্বক পরিচর্যার রুটিন, পণ্যের উপাদান, এর পিছনে গবেষণা এবং সেই সাথে জাপানি ঐতিহ্যের ব্যবহার করা নিয়ম নীতি সব কিছু এক সুতোয় এসে মিলেছে।
অনেকেই নতুন নতুন স্কিন কেয়ার করতে চাইছেন ।কিন্তু ভয় পাচ্ছেন কি ব্যাবহার করবো আর কি ব্যাবহার করবো না।অনেকের ত্বক অনেক বেশি ব্রণ প্রবণ, কিছু মুখে দিলেই একনি হয়। অনেকের ত্বক সংবেদনশীল। আবার অনেকের ত্বকে শুধু dehydration এর সমস্যা। অনেকের ত্বক বুড়িয়ে যাচ্ছে। Sunscreen কেনার বাজেট নেই। sunscreen ব্যাবহার করে শান্তি পান না।
এইরকম কিছু সমস্যার সমাধানের জন্য J beauty দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। বিস্তারিত নিচেই দেখুন:
জে-বিউটি আসলে কি? সহজ কথায়, জে-বিউটি হল জাপানের সৌন্দর্য চর্চার পন্য গুলো। তবে এটি কেবল জাপানি স্কিনকেয়ার এবং মেকআপ পণ্যগুলির বিষয়ে সীমাবদ্ধ নয়। J beauty জাপানিজ পণ্য, ত্বক পরিচর্যার রুটিন, পণ্যের উপাদান, এর পিছনে গবেষণা এবং সেই সাথে জাপানি ঐতিহ্যের ব্যবহার করা নিয়ম নীতি সব কিছু এক সুতোয় এসে মিলেছে।
কেন J beauty এত বেশি জনপ্রিয়?
১. ছোট রুটিন:
জে beauty এর কথা আসলেই, সব সময় একটা কথা মনে পড়ে, সেটা হলো Less is more। মাত্র তিনটি স্টেপ এর মাধ্যমে একটু সুন্দর রুটিন তৈরি করা যায়। সেটা হলো: ত্বক পরিষ্কার করা, হাইড্রেট করা এবং moisturized ( with protection) করা। এখন, অনেকেই ভাবছেন, Sunscreen বাদ পড়েছে। কিন্তু,একেবারেই না, Sunscreen টা দিনের পার্ট।
২.কেন এই রুটিন টা এর সরল?
কারণ খুবই সহজ। এখন আমরা সবাই Basic স্কিন কেয়ার এর ব্যাপারে অনেক সচেতন। জাপানিজ মানুষ আরো অনেক আগে থেকেই সচেতন। তাদের গবেষণা এবং কার্যক্রমে তারা এটাই বিশ্বাস করেন : নিরাময়ের নয়, প্রতিরোধ প্রয়োজন। অর্থাৎ, সমস্যায় পড়লে সমাধান না খুজে, আমরা এমনভাবে চেষ্টা করবো, যেন সমস্যায় না পড়তে হয়। এই কারণে এই সহজ সরল স্কিনকেয়ার রুটিনের ধারণাটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে ।
৩. অনন্য উপাদান:
জাপানিজ ত্বকের যত্নের পণ্যে এমন অনেক উপাদানের সাথে আমাদের দেখা হয়, যেগুলো নিয়ে আসলেই আমাদের ধারণা ছিল না। কিছু কিছুই উপাদান তো সুপারফুড তেমনি তেকের জন্য খুবই ভাল। যেমন: Hatomugi, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, বিভিন্ন ধরনের অ্যামিনো acid এবং soothing একটা উপাদান। এমন আরেকটা জনপ্রিয় কিন্তু কার্যকরী উপাদান হলো Soy, আছে প্লাসেন্টা, জাপানিজ সাকে/ shake ইত্যাদি অনেক প্রাকৃতিক উপাদানের নির্যাস থেকে ভিন্ন ভিন্ন লাইনের পন্য উৎপাদন করে।
৪. অনন্য উপাদানের সাথে যুক্ত হয়েছে গবেষণা এবং প্রযুক্তি :
J beauty তে তারা যেইভাবে নিজেদের ঐতিহ্য কে ধরে রেখেছে ,সেটা খুব কম beauty industry ধরে রাখতে পেরেছেন। কিন্তু, তাই বলে ,সেটা গবেষণা না করেই, তারা ব্যবহার করছেন না। বরং, দীর্ঘদিনের ঐতিহ্য, অনন্য উপাদান সাথে গবেষণা এবং আধুনিক প্রযুক্তি সব মিলে আসলেই অনন্য formulation তৈরি করেছেন। সবথেকে অবাক করার বিষয় হলো: একটি formulation বের বা পণ্য বাজারে এনেই তারা ক্ষান্ত দেন না, বরং সময়ে সময়ে সেটা প্রয়োজন অনুসারে আরো উন্নত প্রযুক্তির এবং উপাদানের ব্যবহারে reformulation করেন। যেমন: কিছুদিন আগেই Kao biore এবং স্কিন aqua sunscreen reformulation হয়েছে।
সরল J-বিউটি স্কিনকেয়ার রুটিন:
ত্বক পরিষ্কার করা:
সম্পূর্ণ জে-বিউটি স্কিনকেয়ার রুটিনের মধ্যে, ক্লিনজিং হল সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আপনি যদি ভুল উপায়ে পরিষ্কার করেন, একটি ধাপ এড়িয়ে যান বা শুরুতে ভুল ধরণের ক্লিনজার ব্যবহার করেন, তাহলে আপনি যে সমস্ত স্কিনকেয়ার পণ্যগুলি পরে প্রয়োগ করছেন তা কোন উপকারে নাও আসতে পারে। এখানে ডবল cleansing এবং সিঙ্গেল cleansing দুটোর কথা বলেছি।
Hydration is key:
J-বিউটি "মোচি ত্বক" এর জন্য বিখ্যাত। জাপানি ভাষায়, " মোচি হাদা" মানে মোচির (রাইস কেক) মতো নরম এবং বাউন্সি ত্বক। মোচি ত্বক অর্জন করার জন্য, আপনাকে পানির এবং তেলের একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখতে হবে। এইজন্য জাপানিজ লোশন/টোনার গুলো এত বেশি জনপ্রিয়। কারণ, ত্বকের hydration ধরে রাখার জন্য এই লোশন এর formulation গুলো অনেক চমৎকার। এমনকি: ত্বকের ধরন অনুসারে এই লোশন এর কন্সিস্টান্সি ও ভিন্ন। কোনটা পানির মত হালকা, কোনটা সেরাম এর ঘন এবং কোনটা টা আবার emulsion .
Moisturizer:
Moisturizer হলো ত্বকের জন্য সেই ধাপ,যেটা ছাড়া ত্বকের যত্নের নেয়া সকল ধাপ কোন কাজেই আসবে না। কারণ: এটি সমস্ত আর্দ্রতা লক করার এবং একটি ক্রিম দিয়ে আপনার ত্বককে রক্ষা করার সময়। আপনি আপনার ত্বককে যে সমস্ত ভালবাসা দিয়েছেন সেটা যদি moisturizer দিয়ে সিল না করেন, তাহলে আপনার টাকা এবং পরিশ্রম সবই নষ্ট হবে। অল্প পরিমাণে ক্রিম নিন এবং আপনার ত্বকে আলতো ভাবে লাগান।
Sunscreen:
দিনের বেলা হলে sunscreen ব্যাবহার করবেন। এটা ত্বক কে সূর্যের ক্ষতির হাত থেকে রক্ষা করবে, ত্বকে দ্রুত বয়সের ছাপ থেকে রক্ষা করবে, পিগমেন্টেশন থেকে রক্ষা করবে এবং সর্বোপরি ,সারাদিনের ত্বকের যত্নের জন্য ব্যবহার করা উপাদান যেন সঠিকভাবে কাজ করতে পারে,সেটার জন্য ত্বকের উপরে একটা প্রটেকশন লেয়ার করে সূর্য থেকে রক্ষা করবে।
যারা স্কিন কেয়ার এ কিছু ব্যাবহার করেই শান্তি পান না, তাদের জন্য J- beauty একটি এই সহজ কিন্তু কার্যকরী formulation ব্যবহার করতে পারেন। জাপানিজ বিউটি তে তারা hydration এর উপরে অনেক অনেক বেশি ফোকাস করেন। এবং নতুন নতুন উপাদান স্কিন কেয়ার এ দুম দাম যোগ করে ফেলেন না। এমন এমন uapdan নিয়ে তারা কাজ করেন যার উপরে দীর্ঘদিনএর গবেষণা করে ভাল ফলাফল পেয়েছেন। তাদের মূল লক্ষ্য হলো, ত্বকে কোন প্রকার জ্বালাপোড়া, প্রদাহ, ব্রেক আউট কিছুই না দিয়ে আপনাকে একটি সুন্দর স্বাস্থ্য উজ্জ্বল ত্বক প্রদান করা।
লেখনী: Change with Noor