Skin Brightening Secrets

    'কি ইউজ করলে স্কিন ব্রাইট, গ্লোয়ি হবে? 'স্কিন ব্রাইটেনিং প্রোডাক্ট সাজেস্ট করুন' এই প্রশ্নগুলি অহরহ দেখি। আমরা অনেকেই বেসিক স্কিন করি বা না করি ত্বক ব্রাইট করা চাই-ই চাই! আমাদের ত্বক ব্রাইট/গ্লোয়ি করবে এমন প্রোডাক্টের প্রতি প্রায়সই দূর্বলতা কাজ করে। তাই আমরা অনেক সময় অনেকে বেসিক ঠিকঠাক ভাবে না করেও ব্রাইটেনিং প্রোডাক্টের পিছনে দৌঁড়াই। এমনকি এটাও দেখা যায় যে, আমাদের অনেকেরই ব্যারিয়ার ড্যামেজ থাকলেও আমার আগে-পিছে না ভেবে ব্রাইটেনিং প্রোডাক্ট নিয়ে নি। এতে কি হবে জানেন? আপনার একূলও যাবে, অকূলও যাবে! সেটা কিভাবে একটু বুঝিয়ে বলি।

    July 4, 20236:37 PM
    1 min read
    1 views
    Written by Kirei

    'কি ইউজ করলে স্কিন ব্রাইট, গ্লোয়ি হবে? 'স্কিন ব্রাইটেনিং প্রোডাক্ট সাজেস্ট করুন'

    এই প্রশ্নগুলি অহরহ দেখি। আমরা অনেকেই বেসিক স্কিন করি বা না করি ত্বক ব্রাইট করা চাই-ই চাই! আমাদের ত্বক ব্রাইট/গ্লোয়ি করবে এমন প্রোডাক্টের প্রতি প্রায়সই দূর্বলতা কাজ করে। তাই আমরা অনেক সময় অনেকে বেসিক ঠিকঠাক ভাবে না করেও ব্রাইটেনিং প্রোডাক্টের পিছনে দৌঁড়াই। এমনকি এটাও দেখা যায় যে, আমাদের অনেকেরই ব্যারিয়ার ড্যামেজ থাকলেও আমার আগে-পিছে না ভেবে ব্রাইটেনিং প্রোডাক্ট নিয়ে নি। এতে কি হবে জানেন? আপনার একূলও যাবে, অকূলও যাবে!

    সেটা কিভাবে একটু বুঝিয়ে বলি।

    আমাদের স্কিন যখন ড্যামেজ থাকে তখন অনেক ইনগ্রিডিয়েন্টই আমাদের স্যূট করতে চায়না। ত্বকে ইরিটেশন হয়, একনি হয়, জ্বালাপোড়া করে।

    তখন অনেল মাইল্ড ইনগ্রিডিয়েন্টেও অনেকের স্কিন রিয়েক্ট করে। সেক্ষেত্রে ব্রাইটেনিং উপাদান যেমন Vitamin C, Alpha Arbutin, Trenaxemic Acid এর মতো অন্যান্য ব্রাইটেনিং উপাদানগুলি ত্বকে স্যুট করতে চায়না, হিতে বিপরীত হয় ব্রেকআউট হয়। তখন আমরা দোষ দিই প্রোডাক্টের, তখন প্রোডাক্টের বদনাম করি আমরা। আবার অনেকের এসব উপাদান স্যুট করলেও আশানুরূপ রেজাল্ট পাওয়া যায়না, অর্থাৎ প্রোডাক্টগুলি ত্বকে কাজ করেনা। 

    তাহলে এখন করণীয়টা কি?

     

    • সবার আগে উচিত নিজের স্কিন ব্যারিয়ারের দিকে ফোকাস করা। আগে ব্যারিয়ার মজবুত করা। আপনাকে সবার আগে বেসিক স্কিন কেয়ার প্রোপারলি মেইনটেইন করতে হবে। পাশাপাশি স্কিন ব্যারিয়ার রিপেয়ার করবে এমন ইনগ্রিডিয়েন্ট যুক্ত প্রোডাক্ট স্কিন কেয়ার রুটিনে রাখতে হবে, যেমন Ceramide, Amino Acid, Collagen ইত্যাদি। 
    • আপনার যদি স্কিনকেয়ারে বাজেট কম হয় সেক্ষেত্রে বেসিকের প্রোডাক্টগুলি এমনভাবে বাছাই করুন যেগুলিতে এই ইনগ্রিডিয়েন্টসগুলি রয়েছে। 
    • আর শুধুমাত্র বাহ্যিক প্রোডাক্ট নয়, আমাদের খাবারের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। পরিমাণ মতো পানি পান করতে হবে এবং প্রচুর ফলমূল খেতে হবে।
    • এখানে আরেকটি কথা, অনেকেই হয়তো ভাবছেন আমার স্কিন ব্যারিয়ার তো ড্যামেজ নয়, তাহলে আমার এমন উপাদানের প্রয়োজন নেই। না! অবশ্যই প্রয়োজন রয়েছে। এই উপাদানগুলি যে শুধুমাত্র ড্যামেজ হয়ে যাওয়া স্কিন রিপেয়ার করবে তা কিন্তু নয়, এটি আমাদের ব্যারিয়ার মজবুত রাখে, হেলদি রাখে। তাই আমাদের সকলেরই উচিত এই উপাদানগুলি সম্পন্ন প্রোডাক্ট স্কিনকেয়ার রুটিনে রাখার চেষ্টা করা।
    • শুধুমাত্র যে ব্যারিয়ার রিপেয়ার রাখবে এমন উপাদান নয়, ত্বক ডীপলি হাইড্রেট রাখবে এমন উপাদান স্কিন কেয়ারে মাস্ট রাখতে হবে। যেমন Hyaluronic Acid, Glycerin ইত্যাদি। খেয়াল করে দেখবেন, আমরা যখন ত্বকে ময়েশ্চারাইজার,লোশন ইত্যাদি ইউজ করি তখন ত্বক অনেক গ্লোয়ি, প্লাম্পি লাগে। কারন আমাদের ত্বক হাইড্রেশনে ভরপুর থাকলে সেটা অনেক হেলদি থাকে!

    স্কিন ব্যারিয়ার মজবুত থাকলে, স্কিন হাইড্রেট থাকলে স্কিন হেলদি থাকলে ত্বক এমনিতেই গ্লোয়ি লাগে, ব্রাইট লাগে...

    তাই আমাদের সকলের উচিত স্কিন ব্যারিয়ার ভালো রাখবে,রিপেয়ার করবে এবং ত্বক ডীপলি হাইড্রেট রাখবে এমন একটি প্রোডাক্ট আমাদের স্কিন কেয়ার রুটিনে অবশ্যই অবশ্যই রাখা! একগাদা ব্রাইটেনিং প্রোডাক্ট ইউজ না করে স্কিন ময়েশ্চারাইজ রাখবে, হাইড্রেট রাখবে, হেলদি রাখবে এমন প্রোডাক্ট ইউজ করা। আগেই ব্রাইটেনিং প্রোডাক্টের পিছনে না ছুটে, ত্বক রিপেয়ার করবে, হাইড্রেট রাখবে এমন প্রোডাক্ট বেছে নেয়া। কারণ আমাদের ত্বক সুস্থ থাকলে সেটা এমনিতেই গ্লো করবে!

     

    ব্যারিয়ার রিপেয়ার করবে এবং ত্বক হাইড্রেট এমন কিছু লোশনের সাজেশন–

    • Kikumasamune Sake Skin Care Emulsion 380ml
    • Cezanne Skin Conditioner High Moist Lotion 500ml
    • Kikumasamune Sake Skin Care Lotion Brightening 500ml
    • Hada Labo Gokujyun Super Hyaluronic Lotion light 170ml
    • Rohto Hada Labo Gokujyun Premium Hyaluronic Acid Lotion 170ml

     

    ব্যারিয়ার রিপেয়ার করবে এবং ত্বক হাউড্রেট এমন কিছু ময়েশ্চারাইজারের সাজেশন–

    • Meishoku Ceracolla Perfect Gel Ceramide & Collagen Moisturizer 90g
    • HadaLabo Gokujyun Perfect Gel (100g)
    • Kikumasamune Japanese Sake Skin Care Cream 150g
    • Kose – Moisture Mild Perfect Gel 100g
    • Kose Moisture Whitening Cream

     

    Share this article:
    Last updated: No Time Data

    Related Articles

    Skin

    ভাল এবং নামিদামি ক্লিনজার / ফেসওয়াশ ব্যাবহার করছি। কিন্তু কোন ভাল ফলাফল পাচ্ছি না। কেন??

    ভাল এবং নামিদামি ক্লিনজার / ফেসওয়াশ ব্যাবহার করছি। কিন্তু কোন ভাল ফলাফল পাচ্ছি না। কেন??এই যদি হয় আপনার জিজ্ঞাসা,তাহলে আশা করি আপনি এখনি তার উত্তর পেয়ে যাবেন। সম্ভাব্য কারণ সমূহ: low pH facewash ব্যবহার না করা: ত্বক এর জন্য সর্বদা low pH Facewash ব্যবহার করতে হবে। আমাদের ত্বক মাইল্ড অ্যাসিডিক। তাই, ফেসওয়াশ ও মাইল্ড অ্যাসিডিক বা low pH এর হওয়া প্রয়োজন।

    1Aug 25, 20239:21 AM-3 min read-Kirei
    Skin

    পাউডার সানস্ক্রিন

    সানস্ক্রিন দিলে অনেক সময় তেলতেলে লাগে বা কালো লাগে আর ঘামলে তো কথাই নেই, ওয়েলি স্কিন আর সেবাম প্রোডাকশন এর কারণে এরকম হয় যা গরমে আরো বেড়ে যায়। তখন কিন্তু এসপি এফ যুক্ত পাউডার অনেক কাজে আসে,আর সেরকম একটা ভাল অপশন হচ্ছে পাউডার সানস্ক্রিন। আর তা যদি হয় ?????+ ??++++ তা হলে তো কথাই নেই, একদম top notch match!

    1Aug 17, 20234:49 PM-3 min read-Kirei
    Skin

    জাপানিজ ফেসওয়াশের ব্যাপারে সবকিছু

    জাপানিজ সব ফেসওয়াশ ই অনেক মাইল্ড থাকে এবং সব ধরণের ত্বকের জন্য মানানসই। এই ফেসওয়াশগুলোর ফর্মুলেশন এবং উপাদান তালিকায় হাইড্রেটিং সব উপাদান থাকে তাই ফেস ধুয়ার পর অভার ড্রাই করেনা,স্কিনকে ক্লিন ও ময়েশ্চারাইজড রাখে।

    1Aug 17, 20234:31 PM-2 min read-Kirei