Organizing Basic Skincare

    Basic skin care করার সময় আমরা সবথেকে কনফিউজড থাকি সেই রুটিন টা কিভাবে সাজাবো। একসাথে সব শুরু করবো নাকি একটা একটা। অনেকই ভাবেন, এত দিন ত্বকের যত্ন করিনি, এখন সব একসাথে শুরু করে ফেলি, একসাথে ত্বক বেনিফিট পাবে। ভুল টা ঐখানেই করেন। আজ ছোট করে সাজানোর চেষ্টা করেছি, কোন কোন স্টেপ এর মাধ্যমে এবং কিভাবে নতুন পন্য ত্বকে introduce করবেন।

    June 24, 20239:42 AM
    1 min read
    1 views
    Written by Kirei

    Basic skin care করার সময় আমরা সবথেকে কনফিউজড থাকি সেই রুটিন টা কিভাবে সাজাবো। একসাথে সব শুরু করবো নাকি একটা একটা। অনেকই ভাবেন, এত দিন ত্বকের যত্ন করিনি, এখন সব একসাথে শুরু করে ফেলি, একসাথে ত্বক বেনিফিট পাবে। ভুল টা ঐখানেই করেন। 

    আজ ছোট করে সাজানোর চেষ্টা করেছি, কোন কোন স্টেপ এর মাধ্যমে এবং কিভাবে নতুন পন্য ত্বকে introduce করবেন। 

     

    • ফেসওয়াশ দিয়ে শুরু করবেন। প্রতিদিন দুই বার ইউজ করতে পারবেন ( ত্বকের চাহিদা অনুসারে একবারও করতে পারেন),আগের ভাল ব্র্যান্ড এর moisturizer থাকলে সেটা এটার সাথে কন্টিনিউ করতে পারবেন। 
    • স্যুট করলে ৭ দিন পর আপনার moisturizer শুরু করবেন। এটাও ৭ দিন ইউজ করবেন।
    • এরপর এই দুটি একসাথে আরো ৭ দিন ইউজ করবেন একসাথে। এরপর oil Cleanser/ cold cream cleanser/ Micellar water add করে রাতে ডবল cleansing করবেন। 
    • স্যুট করলে ফেসওয়াশ + moisturizer + oil cleanser/ cold cream cleanser/ Micellar water একসাথে আরো ১৫ দিন ইউজ করবেন।
    • এরপর sunscreen add করবেন। এরপর এই ৪ টা প্রোডাক্ট একসাথে আরো দুইমাস ইউজ করেন। 
    • সব স্যুট করলে এবং সব প্রোডাক্ট একসাথে কমপক্ষে দুই মাস ব্যবহারের পর লোশন এড করবেন। লোশন সব সময় ইউজ করা যাবে। লোশন ইউজ করে moisturizer use করবেন।
    • এবার আসি সেরাম এবং exfoliation এর ব্যাপারে। এটার জন্য বয়স ১৮ হলে ভাল। সকল প্রোডাক্ট স্যুট করলে , স্কিন ব্যারিয়ার ভাল থাকলে basic skin care এর চার/ পাঁচ মাস পরে এড করা যায়। স্কিনের প্রয়োজন অনুসারে আগে exfoliation এড করতে পারেন। 
    • Exfoliation দুইমাস ব্যবহারের পর স্কিনে স্যুট করলে, স্কিন ভাল থাকলে স্কিনের প্রয়োজন অনুসারে সেরাম ব্যবহার করতে পারবেন।
    • প্রতিটা প্রোডাক্ট আলাদা আলাদাভাবে প্যাঁচ টেস্ট করবেন। আবার একসাথে ইউজ এর আগেও একটু প্যাঁচ টেস্ট করবেন।

     

    Share this article:
    Last updated: No Time Data

    Related Articles

    Skin

    ভাল এবং নামিদামি ক্লিনজার / ফেসওয়াশ ব্যাবহার করছি। কিন্তু কোন ভাল ফলাফল পাচ্ছি না। কেন??

    ভাল এবং নামিদামি ক্লিনজার / ফেসওয়াশ ব্যাবহার করছি। কিন্তু কোন ভাল ফলাফল পাচ্ছি না। কেন??এই যদি হয় আপনার জিজ্ঞাসা,তাহলে আশা করি আপনি এখনি তার উত্তর পেয়ে যাবেন। সম্ভাব্য কারণ সমূহ: low pH facewash ব্যবহার না করা: ত্বক এর জন্য সর্বদা low pH Facewash ব্যবহার করতে হবে। আমাদের ত্বক মাইল্ড অ্যাসিডিক। তাই, ফেসওয়াশ ও মাইল্ড অ্যাসিডিক বা low pH এর হওয়া প্রয়োজন।

    1Aug 25, 20239:21 AM-3 min read-Kirei
    Skin

    পাউডার সানস্ক্রিন

    সানস্ক্রিন দিলে অনেক সময় তেলতেলে লাগে বা কালো লাগে আর ঘামলে তো কথাই নেই, ওয়েলি স্কিন আর সেবাম প্রোডাকশন এর কারণে এরকম হয় যা গরমে আরো বেড়ে যায়। তখন কিন্তু এসপি এফ যুক্ত পাউডার অনেক কাজে আসে,আর সেরকম একটা ভাল অপশন হচ্ছে পাউডার সানস্ক্রিন। আর তা যদি হয় ?????+ ??++++ তা হলে তো কথাই নেই, একদম top notch match!

    1Aug 17, 20234:49 PM-3 min read-Kirei
    Skin

    জাপানিজ ফেসওয়াশের ব্যাপারে সবকিছু

    জাপানিজ সব ফেসওয়াশ ই অনেক মাইল্ড থাকে এবং সব ধরণের ত্বকের জন্য মানানসই। এই ফেসওয়াশগুলোর ফর্মুলেশন এবং উপাদান তালিকায় হাইড্রেটিং সব উপাদান থাকে তাই ফেস ধুয়ার পর অভার ড্রাই করেনা,স্কিনকে ক্লিন ও ময়েশ্চারাইজড রাখে।

    1Aug 17, 20234:31 PM-2 min read-Kirei