Dark Circle and Product Recommendations
একনে, ব্রেকআউটস, স্পট, পিগমেন্টেশন এসব স্কিন কনসার্ন ছাড়াও ছেলে মেয়ে সবার কমন একটা সমস্যা হচ্ছে ডার্ক সার্কেল চোখের নিচ কালো হয়ে যাওয়া, ডার্ক স্পট পড়া বা ছোপ ছোপ দাগ পড়ে যাওয়াকেই ডার্ক সার্কেল বলে। মূলত অনিয়মিত ঘুম, হরমোনের তারতম্য, মানসিক চাপ স্ট্রেস,অবসাদ, বা জেনেটিক কারণেও ডার্ক সার্কেল হতে পারে। এটা কোন মেডিকেল ইস্যু না, সাধারণত এজিং সাইন দেখা দিলে বা বয়স বাড়ার সাথে সাথে ডার্ক সার্কেল ও বাড়ে বা এপেয়ার বেশি হয়।

একনে, ব্রেকআউটস, স্পট, পিগমেন্টেশন এসব স্কিন কনসার্ন ছাড়াও ছেলে মেয়ে সবার কমন একটা সমস্যা হচ্ছে ডার্ক সার্কেল চোখের নিচ কালো হয়ে যাওয়া, ডার্ক স্পট পড়া বা ছোপ ছোপ দাগ পড়ে যাওয়াকেই ডার্ক সার্কেল বলে। মূলত অনিয়মিত ঘুম, হরমোনের তারতম্য, মানসিক চাপ-স্ট্রেস,অবসাদ, বা জেনেটিক কারণেও ডার্ক সার্কেল হতে পারে। এটা কোন মেডিকেল ইস্যু না, সাধারণত এজিং সাইন দেখা দিলে বা বয়স বাড়ার সাথে সাথে ডার্ক সার্কেল ও বাড়ে বা এপেয়ার বেশি হয়।
চোখের নিচে ডার্ক সার্কেল যে কারো হতে পারে এবং এটা স্বাভাবিক। সব ধরণের স্কিন টাইপ থেকে শুরু করে যেকোন লিঙ্গ বা বয়সের লোকের এটা হতে পারে, তবে কিছু কিছু গ্রুপের মানুষের ক্ষেত্রে চোখের নিচে ডার্ক সার্কেল দেখা দেয়াটা কমন তারা হচ্ছেনঃ
- বয়স্ক ব্যক্তি।
- যাদের ফ্যামেলিতে জেনেটিক হিস্ট্রি আছে ডার্ক সার্কেলের।
- যাদের স্কিন টোন ডার্ক আন্ডারটোন।
কি কি কারণে ডার্ক সার্কেল দেখা দেয়ঃ
১/ আগেই বলেছি ডার্ক সার্কেলের সবচে কমন কারণ হচ্ছে এজিং, কারণ আপনার যত বয়স বাড়তে থাকবে তত আপনার চোখের নিচের স্কিন লুজ হতে থাকবে বা ইলাস্টিসিটি ধরে রাখতে পারবেনা,এবং সেই সাথে ব্লাড ভ্যাসেল গুলো দেখা দিতে থাকবে থিন হয়ে যার জন্য ডার্ক সার্কেল ও বেশি দেখা যাবে।
২/ এজমা বা Dramatis থাকলে ও চোখের নিচের ব্লাড ভ্যাসেল ক্ষতিগ্রস্ত করে ডার্ক সার্কেল হতে পারে।
৩/ চোখ কচলানো বা রাব করলে ও আন্ডার আই ফুলে যেতে পারে ও ব্লাড ভ্যাসেল ব্রেক হতে পারে।
৪/ অপর্যাপ্ত ঘুম বা এলকোহল/ক্যাফেইন সেবন ও ডার্ক সার্কেল এর কারণ।
৫/ হাইপারপিগমেন্টেশন বা অতিরিক্ত সান এক্সপোজ হলে সুর্য থেকে ট্রিগার হয়ে মেলানিন প্রডাকশন বেড়ে যায় এবং স্কিনে পিগমেন্টেশন দেখা দেয়।
৬/ ডিহাইড্রেশন বা কম পানি খাওয়া অথবা স্কিন কে প্রপারলি হাইড্রেট না রাখলে ও আন্ডার আই পাফিনেস বা ড্রাইনেস থেকে রিংকেল ও ফাইন লাইনস দেখা দিতে পারে যা এক সময় ডার্ক সার্কেলে রুপান্তর হয়।
ডার্ক সার্কেল ৪ টাইপের হয়।
Vascular Type Dark Circle: আমাদের চোখের নিচে অনেক ভেইন থাকে। চোখের চামড়া যদি খুব পাতলা হয় সেগুলা একটু বোঝা যায়। কিছু ব্লুয়িশ/পারপল /পিংকিশ ডিসকালারেশন দেখা দেয়। কারো কারো চামড়ার নিচে ফ্যাট প্যাড থাকে তাই এই ডিসকালারেশন এত বেশি হয় না। কিন্তু যদি চামড়া অনেক পাতলা হয়ে যায়, ফ্যাট প্যাড কমে যায়, ভেইনগুলো বড় হয়ে যায় তখন কিন্তু লক্ষনীয়ভাবে ভাবে চোখের নিচ ডার্ক লাগে। ফ্যাট প্যাড কমলে বা না থাকলে ভেসেলগুলা আরও সুস্পষ্ট মনে হয়। চোখের চারপাশেই মাসল থাকে সেটার ওপরই চামড়া অনে ক পাতলা হলেও একই ঘটনা হয় ডিসকালারেশনের। বেশির ভাগ ডার্ক সার্কেল এই টাইপের হয়ে থাকে। এই কেস এ কিন্তু চামড়ায় কোনো পিগমেন্টেশন থাকে না বা স্কিন লেয়ারে কোনো পিগমেন্টশন হয় না। শুধুমাত্র Skin Underlying Vein, Muscles এর কারণে ব্লুয়িশ/পারপল /পিংকিশ ভাব আসে।
কিভাবে বুঝবেন Vascular Dark Circles আছে? খুব সহজ একটা টেস্ট Eye Stretch Test
আলোর সামনে গিয়ে চোখের নিচের চামড়া টেনে ধরলে যদি মনে হয় পিগমেন্টেশন বেশি লাগছে তাহলে বুঝতে হবে ভাসকুলার ইস্যু আছে।
Shadowing/ Structural Dark Circle: চোখের গঠনজনিত কারণে শ্যাডো বা ছায়ার সৃষ্টি হয়। এজন্য চোখের নিচটা কালো মনে হয়। কারো কারো ফেসিয়াল বোন স্ট্রাকচার, আই সকেট অনেক গভীর হয় এজন্য চোখের নিচে একটা গর্তভাব থাকে। চোখের ফ্যাট প্যাড একদম না থাকলে চোখ গর্ত মনে হতে পারে। এছাড়া অনেকের আই ব্যাগ হয় যার কারণেও একি ভাবে ছায়া পরতে পারে। এই টাইপ ডার্ক সার্কেলেও চামড়ায় কোনো পিগমেন্টেশন থাকে না। শুধুমাত্র Eye Stretch Test এ চোখের নিচের চামড়া আলোর উপস্থিতিতে টানলে সেই ছায়া সরে যায় এবং ডার্ক সার্কেল কম মনে হয়। এই ডার্কনেস আসলে কোনো ক্রিম দিয়ে যাওয়া সম্ভব না, ফিলার, সার্জারী দিয়ে ফল পাওয়া যায়। বয়সের সাথে সাথে মানুষের মুখের বোন স্ট্রাকচার পরিবর্তন হয় যার কারণে এমন ডার্ক সার্কেল বেড়ে যায়।
Truly Pigmented Dark Circle: এখন আসবো এমন ডার্ক সার্কেল নিয়ে যেখানে আসলেই চামড়ায় পিগমেন্টেশন হয়। অনেক সময় এই পিগমেন্টেশন ত্বকের গভীর লেয়ারে চলে যায় ফলে টপিকাল ক্রিমে ভাল রেসাল্ট আসে না। Eyelid stretch test এ চোখের নিচের চামড়া টেনে দেখলেও পিগমেন্টেশন এর তেমন পরিবর্তন চোখে পড়ে না, একই মনে হয়। এই পিগমেন্টেশন গুলা বাদামী হয়।
Mixed Dark Circle: উপরের ৩টা ইস্যুর মধ্যে একের অধিক একসাথে দেখা গেলে সেটাই হবে মিক্সড ডার্ক সার্কেল। কারো কারো জন্মগত ভাবেই ডিপসেট আই, সাথে আবার পিগমেন্টেশন হয়েছে। কারো কারো ৩টা টাইপ একসাথে হতে পারে। সবার নিজের ডার্ক সার্কেলের ধরণ জানা দরকার যাতে সঠিক ট্রিটমেন্ট নেয়া যেতে পারে। হুটহাট করে ডার্ক সার্কেল ক্রিম মাখলে হবে না। খুব বেশি ডার্ক সার্কেল হলে ডাক্তারের কাছে যাওয়া জরুরি।
ডার্ক সার্কেল এর প্রতিকারঃ
যদিও এটা কোন মেডিকেল ইস্যু না এবং একবার ডার্ক সার্কেল হলে তা একদম পুরোপুরি কমানো সম্ভব না তবুও ট্রপিক্যাল কিছু ক্রিম বা কেয়ার মেনে চললে কিছুটা হলেও এর প্রতিকার পাওয়া যায়। যার মধ্যে হচ্ছে এন্টি এজিং ক্রিম ব্যবহার, সানস্ক্রিন মেন্টেন করা, এন্টি এজিং সাথে হাইড্রেটিং আই ক্রিম ইউজ করা ইত্যাদি। ডার্ক সার্কেল বা আন্ডার আই কেয়ারে কিছু জাপানিজ Eye cream:
Kracie Hadabisei One Wrinkle Care Eye Cream:
রেটিনল ডেরিভেটিভ যুক্ত এই আই-ক্রিমে আছে এন্টি এজিং সব উপাদান সাথে হাইড্রেটিং উপাদান যা আই এরিয়া ময়েশ্চারাইজ রাখার পাশাপাশি ডার্ক সার্কেল সহ ফাইন লাইনস ও রিংকেল কমাতে সাহায্য করে থাকে।
- এতে আরো আছে Q10 সহ কোলাজেন ও হাইলুরনিক এসিড যা একই সাথে হাইড্রেশন নিশ্চিত করে।
- Shea butter আছে যা Beauty ingredients ইফেক্ট ক্রিয়েট করে সাথে ময়েশ্চারাইজিং ও রাখে।
- জাপানিজ হাইড্রেটিং উপাদান খ্যাত রয়েল জেলি আছে যা রাফ ও ড্রাই স্কিন হিলে কাজ করে ও হাইড্রেট রাখে।
- এটা কালার ফ্রি, Fragrance ফ্রি এবং এলার্জি টেস্টেড।
- অনেক সহজেই গ্লাইড হয়, ক্রিমি টেক্সচার হলেও স্টিকি না।
- সহজেই ব্লেন্ড হয় এবং মিশে যায় স্কিনে।
- স্টিকি ফিল দেয়না, চোখের চারপাশে এপ্লাই এ ভারী ফিল হয়না এবং কোন ধরণের হোয়াইট স্টেইন নেই।
- এনাফ ময়েশ্চারাইজিং এটা।
- অনেকের পাফি আই বা চোখের নিচে ফোলা ভাব থাকে তাদের জন্য এন্টি এজিং এই ক্রিম টা ভাল হবে । কারণ পাফিনেস দূর করতে রেটিনল ও হাইড্রেটিং উপানগুলো কাজ করবে ভাল।
- সাইজ: ১৫গ্রাম।
লিংক: https://kireibd.com/.../kracie-hadabisei-one-wrinkle-care...
Hada Labo Premium Gokujyun Hyaluronic Eye Cream:
নাম শুনেই বুঝা যাচ্ছে হাইলুরনিক এসিড যুক্ত হাইড্রেটিং একটা ক্রিম। ডার্ক সার্কেল বা ফাইন লাইনস দেখা দেয়ার অন্যতম কারণ হল lack of hydration, আমাদের আই এরিয়া এমনিতেই অনেক সেনসিটিভ তাই প্রপার হাইড্রেশন নিশ্চিত না করলে এর থেকে স্কিন ড্রাই ও রাফ হয়ে ফাইন লাইনস সহ রিংকেল দেখা দিতে পারে। সেজন্য এই ক্রিম টা বেস্ট হবে,এতে আছে...
- ৭ ধরণের হাইলুরনিক এসিড যা ডেলিকেট এরিয়া কে আরো হাইড্রেশন নিশ্চিত করে এবং প্রপারলি ময়েশ্চারাইজ রাখে।
- লং লাস্টিং হাইড্রেশন নিশ্চিত করে।
- সব ধরণের কালার,Fragrance, মিনারেল ওয়েল ও এলকোহল ফ্রি।
- যাদের আই এরিয়া ফুলে থাকে বা রাফ হয়ে একদম dull দেখায় এটা সেরকম ড্রায়িং থেকে স্কিনকে প্রিভেন্ট করে ও হেলদি রাখে।
- এতে আরো আছে গ্লিসারিন ও স্কুয়ালেন সহ আরো হাইড্রেটিং উপাদান যা মুলত রিংকেল কেয়ার ও ফাইন লাইন প্রিভেন্ট প্যাকেজ একদম।
- সাইজ : ২০ গ্রাম
লিংক: https://kireibd.com/.../rohto-hadalabo-gokujun-premium...
Sana Nameraka Honpo Wrinkle Eye Cream:
জাপানিজ এন্টি এজিং ও ময়েশ্চারাইজিং eye cream যা একই সাথে রিংকেল কেয়ার ও এন্টিং এজিং বেনিফিট নিশ্চিত করে। এতে আছে,
- soy milk বা soy isoflavone যা এন্টিং এজিং উপাদান হিসেবে কাজ করে ও স্কিনকে হাইড্রেট রাখে।
- যাদের আই এরিয়া ও মাউথ এরিয়া অনেক বেশি রাফ ও ড্রাই হয়ে থাকে তারা এটা দু জায়গাতেই ইউজ করতে পারবেন কারণ এতে থাকা উপাদান স্কিনকে হিল ও হাইড্রেট রাখতে হেল্প করে।
- এছাড়াও এটাতে আছে ভিটামিন ই যা এন্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে চোখ কে প্রটেক্ট করে।
- আছে রেটিনল ডেরিভেটিভ বা ভিটামিন এ যা সেল টার্ন-অভার বৃদ্ধি করে স্কিনের কোলাজেন বুস্ট আপ করে সাথে এন্টি এজিং হিসেবে ও কাজ করে।
- কালার,Fragrance ও মিনারেল ওয়েল ফ্রি।
- সাইজ: ২০ গ্রাম
লিংক: https://kireibd.com/.../sana-nameraka-honpo-wrinkle-eye...
শুধুমাত্র আই-ক্রিম ইউজেই যে ডার্ক সার্কেল কমে যাবে এমনটা কিন্তু না৷ সাথে আপনার প্রপার লাইফ স্টাইল,ঘুম, স্ট্রেস ও স্কিন কেয়ার রুটিন ঠিক করতে হবে। হরমোনাল ও জেনেটিক ইস্যু থাকলে ডাক্তার এর শরণাপন্ন হতে হবে।
Content Courtesy: Fahmina Rahman and Atiya Tarannum