মিনিমাল জাপানিজ স্কিনকেয়ার
আপনি যদি স্মুথ, গ্লোয়িং, হেলদি স্কিন পেতে চান তাহলে আপনার অবশ্যই জাপানিজ স্কিনকেয়ার রুটিন ফলো করা উচিত। জে-বিউটি স্কিনকেয়ার রুটিনে স্কিনকে হেলদি, হাইড্রেটেড রাখা, ইউভি প্রটেকশন এবং সান ড্যামেজ কম করার উপর গুরুত্ব দেয়া হয়।
জাপানিজ স্কিনকেয়ার রুটিন ওভারঅল হাইড্রেটেড হেলথি স্কিনের উপর বেশি জোর দেয়। জাপানিজরা মেকআপের উপর নির্ভর না করে স্কিনকেয়ারে বিশ্বাসী।
আপনি যদি স্মুথ, গ্লোয়িং, হেলদি স্কিন পেতে চান তাহলে আপনার অবশ্যই জাপানিজ স্কিনকেয়ার রুটিন ফলো করা উচিত। জে-বিউটি স্কিনকেয়ার রুটিনে স্কিনকে হেলদি, হাইড্রেটেড রাখা, ইউভি প্রটেকশন এবং সান ড্যামেজ কম করার উপর গুরুত্ব দেয়া হয়।
একটি সঠিক স্কিনকেয়ার রুটিন এর পাশাপাশি আপনাকে প্রতিদিনের খাবারের তালিকায় পুষ্টিকর খাবার রাখতে হবে। স্মুথ, গ্লোয়িং স্কিন এর জন্য নিজেকে হাইড্রেটেড রাখাও গুরুত্বপূর্ণ।
মিনিমাল জাপানিজ স্কিনকেয়ার রুটিনের স্টেপগুলো হল -
১। ????????? ??? - ক্লিনজিং অয়েল ব্যবহার করা জাপানিজ স্কিনকেয়ার রুটিনের প্রথম ধাপ। এটা কেন্দ্রীয় ধাপ হিসাবে বিবেচিত হয় এবং এটা ছাড়া স্কিনকেয়ার রুটিন অসম্পূর্ণ । ক্লিনজিং অয়েল হল একটি জেন্টেল অয়েল বেইসড ক্লিনজার যার মাধ্যমে মেকআপ, ডার্ট, সিবাম, সানস্ক্রিন রিমুভ করা হয়।
২। ?????? ???????? - জাপানিজ স্কিনকেয়ার রুটিন অনুসারে, আপনাকে অবশ্যই ফোম/ ক্রিম/ জেল বেইজ ক্লিনজার দিয়ে ২য় ধাপে ত্বক পরিস্কার করতে হবে। এই দুটি ধাপে ক্লিন করাই হল ডাবল-ক্লিনজিং মেথড। এই ফেসিয়াল ক্লিনজারের উদ্দেশ্য হল অয়েল ক্লিনজার ব্যবহার করার পরে অবশিষ্ট ডার্ট এবং ইম্পিউরিটিস পরিষ্কার করা।
৩। ??????????? - জাপানিজ স্কিনকেয়ার রুটিনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেপ ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজারগুলো স্কিনকে ডিপলি হাইড্রেট করতে এবং আগের ব্যবহৃত প্রোডাক্টগুলোর ময়েশ্চার এবং একটিভ ইনগ্রিডিয়েন্টসগুলোকে লক করতে ব্যবহৃত হয়। ময়েশ্চারাইজার ব্যবহার করা গুরুত্বপূর্ণ কারণ এর অভাব আপনার আগের পণ্যগুলির কার্যকারিতাকে প্রভাবিত করবে এবং আপনার স্কিন ভাল ভাবে ফাংশন করতে পারবে না। ময়েশ্চারাইজার ব্যবহার করার আগে আপনার আগের প্রোডাক্টগুলো ভালোভবে এবসর্ব হয়েছে কিনা তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
৪। ????????? - সানস্ক্রিন হল সেই স্টেপ যা জাপানিজ স্কিন কেয়ার রুটিনকে ঘিরে রাখে। কিছু লোক এখনও প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করার বিষয়ে অজ্ঞাত থাকতে পারে, তবে জাপানিজদের কাছে এটি একেবারে অপরিহার্য। জাপানিজরা অল্প বয়স থেকেই ইউথফুল স্কিনের জন্য সানস্ক্রিন ব্যবহারের গুরুত্ব শিখে এবং এটি তাদের স্কিনকেয়ার রুটিনে স্পষ্ট। সানস্ক্রিন ব্যবহার করে UV রশ্মি থেকে আপনার স্কিনকে প্রটেক্ট করুন। এটা স্কিনের ডার্ক স্পট, স্কিনের ট্যানিং, সানবার্ন, হাইপারপিগমেন্টেশন এবং আরও অনেক কিছু থেকে প্রটেক্ট করবে। সানস্ক্রিন ছাড়া একটি ক্লিয়ার হেলদি স্কিনের স্বপ্ন দেখা হতে পারে একটি দুঃস্বপ্ন ।
লেখনি - রাকা