শীতের জন্য আমাদের সব সময় কিছু না কিছু প্রস্তুতি থাকে। যেমন: শীতের কাপড় গুলো নামিয়ে রোদে দিয়ে রাখা, লেপ, কম্বল গুলো রোদে দিয়ে কভার পরিয়ে গুছিয়ে রাখা। যেন শীত টা পরলেই ,সেগুলো ব্যাবহার করা যায়। শীতে সবকিছুর যেমন আগাম একটা আগমনী ধ্বনি আছে, তেমনি যদি শীত আসার আগে থেকেই আমরা যদি আমাদের ত্বক এবং চুলের যত্নে কিছুটা পরিবর্তন আনতে পারি, তাহলে শীতের প্রকোপ থেকে আমাদের ত্বক, চুলকে রক্ষা করতে পারবো।
শীতকালে আমাদের চারপাশে যেমন রুক্ষ হয়ে যায়, আমাদের ত্বকেও তার প্রভাব পড়ে। কেন শীতে আমাদের ঠোঁট শুষ্ক হয়ে যায়, ফেটে যায়।
- বাতাসে আদ্রতা / humidity কমে যায়।
- ঠান্ডা বাতাস
- তাপমাত্রা/ টেম্পারেচার এর কমে যাওয়া।
- সারা শরীর কভার করে রাখলেও ঠোঁট টা আমরা কভার করে রাখি না
- বাতাসের সাথে ঠোঁট শুকিয়ে যায়, আমরা আবার সেটা ভিজানোর জন্য জিহ্বা দিয়ে ভিজিয়ে দেই, এটার জন্য আরো ঠোঁট রুক্ষ হয়ে যায়
আমাদের সবার এমন অবস্থা না থাকলেও অনেকে কাছেই এটাই সবথেকে বড় সমস্যা হয়ে দাড়ায়। সমস্যা শুনতে যত কঠিন লাগছে, আসলে একটু ট্রিকী হলেই এই সমস্যার সমাধান পাওয়া যায়।
কিভাবে শুষ্ক / ফাটা ঠোঁটের যত্ন নিবেন?
- দিনে এবং রাতে পেট্রোলিয়াম জেলি / লিপবাম এর ব্যাবহার:
শীতে এক্সট্রা moisturizer এর প্রয়োজন হয়। তাই দিনে এবং রাতে লিপ বাম বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে অনেক ভাল রেজাল্ট পাবেন। যাদের লিপ অনেক ড্রাই, তারা moisturizer ঠোঁটে দেয়ার পর পেট্রোলিয়াম জেলি বা লিপ বাম এর প্রলেপ বা slugging করবেন।
- লিপ SPF এর ব্যাবহার:
সূর্য মামা শীতকালে মিষ্টি রোদ দিলেও, আমাদের ঠোঁট থেকে moisture টেনে নেয়, আর তার ইউভি B রশ্মির কারণে আমাদের লিপ কাল হওয়া শুরু করে। পিগমেন্টেশন হয়। আর ইউভি A কি করে? সেটা আপনার জন্য কুইজ। তাই শরীরের অন্যান্য অংশের মত ,ঠোঁটে লিপ এসপিএফ ব্যবহার করতে হবে। প্রয়োজনে ,প্রথমে moisturizer এরপর লিপবাম এরপর lip spf ব্যবহার করবেন। (যাদের লিপ বেশি ড্রাই)।
- Double Cleansing:লিপ এসপিএফ ব্যাবহার করলে অবশ্যই ডবল cleansing করে নিবেন। লিপ এ pore নেই, কিন্তু কি দরকার এক্সট্রা প্রোডাক্ট ঠোঁটে নিয়ে ঘুমানোর ।
- জিহ্বা দিয়ে ঠোঁট ভিজাবেন্ না:
শীতকালে এই কাজটা মনে হয় সবাই করে। ঠোঁট শুকনা লাগছে, লিপবাম না লাগিয়ে একটু থুতু লাগায় দেয়, এটা করা যাবে না। এমন করলে ঠোঁট বেশি ফেটে যাবে
- ঠোঁটের মরা চামড়া কামড়ে বা হাত দিয়ে টেনে তোলা যাবে না। যদি ঠোঁটের চামড়া ওঠা শুরু করে, তাহলে রাতে মোটা করে লিপবাম / পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ঘুমিয়ে পরবেন। সকালে নরম সুতির কাপড় দিয়ে আলতো হাতে ঘষা দিলেই দেখবেন, সব মরা চামড়া উঠে এসেছে।
- Avoid DIY: ঘরে বানানো কফি চিনির স্ক্রাব, চিনি নারিকেল তেল এর স্ক্রাব সহ বিভিন্ন DIY থেকে ঠোট কে দূরে রাখবেন। আমাদের লিপ কিছুই শোষন করতে পারে না, অযথা কষ্ট করে এইসব দিয়ে কোন লাভ নাই। কিন্তু বেশি ঘষাঘষি করে লিপ এ কাটাকাটি হয়ে pigmentation হয়ে যেতে পারে।
- Avoid Active Ingredients: শুধুমাত্র লিপ এর জন্য formulated active উপাদান ঠোঁটে ইউজ করতে পারেন, এছাড়া সকল প্রকার একটিভ উপাদান (যেমন: retinol, BHA, বেশি মাত্রায় AHA) এড়িয়ে চলবেন। এছাড়া, যে প্রোডাক্ট ব্যবহারে আপনার লিপ irritate ফিল করবে, ব্যবহার করবেন না।
- Avoid Cheap, Low Quality Lip Balm : ঠোঁট কাল এবং dry যেন না হয় যায়, এইকারনে ভালমানের লিপ care product কিনবেন। প্রতিদিন সব সময় ব্যাবহারের জন্য আর্টিফিসিয়াল color ফ্রি জিনিস ব্যাবহার করতে পারলে ভাল, তবে বাইরে যাবার সময় lip tint বা lip color ইউজ করতে পারেন ।
- Lip Serum, Lip Patches: লিপ সেরাম চাইলে ইউজ করতে পারেন, কিন্তু necessary না। আর ওইযে লিপ shape এর patch পাওয়া যায়, সেটা কিছু সময়ের জন্য hydration দিলেও ,খুব বেশি কাজের হবে না ।
- Avoid Smoking: প্রথম কথা, স্মোক এর কারণে লিপ just তাপ লেগে পুড়ে কাল হয়। এছাড়া, নিকোটিন আপনার লিপ পিগমেন্টেশন এর জন্য দায়ী
- Food Habit: ভিতর থেকে নিজেকে হাইড্রেট রাখার জন্য পানি খাবেন, ফ্রেস সবজি ,ফল খাবেন। অতিরিক্ত গরম জিনিস খাবেন না। একটু ঠাণ্ডা করে খাওয়া ভাল। আর প্রতিবার খাওয়ার পর ভালকরে লিপ পরিষ্কার করবেন এবং এরপর ঠোঁট সহ ঠোঁটের চারপাশে সুন্দর করে moisturizer এবং দিনে এসপিএফ ইউজ করবেন।
শেষ কথা: রাতে লিপবাম ব্যাবহার করেন এবং দিনে লিপ এসপিএফ।ঠোঁট শুকিয়ে গেলেই লিপ বাম দিন। দেখবেন, লিপ ভাল থাকবে।
Kireibd.com এর lip care প্রোডাক্ট এর লিঙ্ক:
https://kireibd.com/product.../beauty/skincare/lip-care/
Content Courtesy: Samina Noor Tracy