Hair Care cycling

    চুলের সমস্যা নিয়ে আমরা কত ভুগে থাকি। একবার চুল পড়ে তো, আবার চুল সিল্কি থাকে না, ড্রাই, damage কত কিছু। আজ কথা বলব Hair care Cycling নিয়ে। Hair care Cycling টা আসলে কি? খুব সহজ ভাষায়, আপনার চুলের জন্য কোন প্রোডাক্ট টি কখন কিভাবে ব্যবহার করবেন, কতদিন চুল এবং স্ক্যাল্প কে রেস্ট দিবেন এবং product গুলো কোন অর্ডার মেইনটেইন করে ব্যবহারে কম পন্য দিয়েই সুন্দর করে চুলের যত্ন নিতে পারবেন, সেটাই guide করে থাকে।

    May 25, 20234:56 PM
    1 min read
    1 views
    Written by Kirei

    চুলের সমস্যা নিয়ে আমরা কত ভুগে থাকি। একবার চুল পড়ে তো, আবার চুল সিল্কি থাকে না, ড্রাই, damage কত কিছু। আজ কথা বলব Hair care Cycling নিয়ে।

    Hair care Cycling টা আসলে কি?

    খুব সহজ ভাষায়, আপনার চুলের জন্য কোন প্রোডাক্ট টি কখন কিভাবে ব্যবহার করবেন, কতদিন চুল এবং স্ক্যাল্প কে রেস্ট দিবেন এবং product গুলো কোন অর্ডার মেইনটেইন করে ব্যবহারে কম পন্য দিয়েই সুন্দর করে চুলের যত্ন নিতে পারবেন, সেটাই guide করে থাকে। 

     

    কাদের জন্য এই hair care cycling?

    • Haircare নিয়ে কোন ধারণা না থাকলে 
    • Dry damage hair 
    • উস্কো খুস্কো চুল
    • অতিরিক্ত oily চুল
    • অতিরিক্ত শুষ্ক চুল
    • Unmanageable চুল
    • যাদের চুল কোনভাবে সিল্কি হয় না তাদের জন্য সহ আরো অনেকের জন্য।

    Hair care Cycling কিভাবে করে?

    প্রথমে বলে রাখি, এটা সাইক্লিং টা পুরোটা আপনার scalp type, scalp এর সমস্যা, hair type এগুলোর উপরে নির্ভর করে। অনেকেই মনে করেন, রেগুলার চুল ধোয়া ভাল না বা কম চুল ধোয়া ও খারাপ। আসলে, সেটা ডিপেন্ড করছে আপনার লাইফস্টাইল এর উপরে। অনেকেই আছেন, রেগুলার hair styling, heat styling করছেন, রেগুলার ওয়ার্কআউট করছেন, বা প্রতিদিন বাইরে ধুলোবালির ভিতরে কাজ করছেন বা ট্রাভেল করছেন…. তাদের জন্য রেগুলার hair wash টা অনেক বেশি প্রয়োজন হয়ে পড়ে । আবার যে একটু কম বাইরে আছেন বা স্ক্যাল্প অনেক ড্রাই তার জন্য হয়তো রেগুলার চুল শ্যাম্পু না করলেও চলে । 

    Hair Cycling এর নিয়ম:

    • প্রথম ধাপ: চুলের ময়লা অপসারণ + Build up অপসারণ:

    প্রথম ধাপ টা অনেক সহজ। এটা আমরা সবাই করি। মূলত, এই দিন চুলের ডবল cleansing করবো। যদি আপনার চুলে কোন প্রকার সমস্যা না থাকে তাহলে যেকোন clarifying shampoo ব্যবহার করতে পারেন। 

    যেমন: Kao merit Shampoo. 

    একবার ব্যবহার করবেন, চুল পরিষ্কার করে নিবেন। এরপর আবার একটি মাইল্ড shampoo নিয়ে চুলে আবার shampoo করবেন। এইক্ষেত্রে:

    Ichikami Shampoo, Moist Diane, Shiseido shampoo গুলো ভালো অপশন.

    এবার আসি, যাদের build up আছে তাদের জন্য SA যুক্ত shampoo এবং যাদের খুসকি আছে তাদের জন্য অ্যান্টি ড্যানড্রাফ shampoo দিয়ে প্রথম ওয়াস টা করবেন।

    Lion Oct Shampoo টা এইক্ষেত্রে একটা বেস্ট অপশন.

    এবার আসি, কন্ডিশনার এর বিষয়ে। এইদিন এমন কন্ডিশনার ব্যাবহার করবেন, যেটা মূলত hydration দিবে বা যেকোন নর্মালকন্ডিশনার বা hydration + প্রোটিন এর ব্যালান্সড কোন hair conditioner. 

     

    • দ্বিতীয় ধাপ: Lock your hydration:

    প্রথম ধাপে আমরা যেহেতু স্ক্যাল্প পরিষ্কার এর উপরে বেশি নজর দিয়েছি, এই ধাপে আমরা চুলের hydration এবং moisture lock এর ব্যাপারের মনোযোগ দিব। বিশেষ করে, ডীপ hair mask এর উপরে অনেক বেশি ফোকাস করবো। Moreover, best result এর জন্য, চুল হালকা শুকিয়ে আসলে একটা hair serum ব্যবহার করে চুলের moisture কে লক করে ফেলবো । এটাই চুলকে shine দিবে, repair করবে। 

    কিছু অ্যাডিশনাল টিপস:

    • যারা নিয়মিত shampoo করেন, তাদের জন্য এই Hair cycling টা খুব ইম্পর্ট্যান্ট
    • যিনি hair care এ নতুন, শুধু মাত্র একটা shampoo এবং কন্ডিশনার ব্যবহার করেন, তার জন্য এটা hair cycling না।
    • যার dry স্ক্যাল্প ,সপ্তাহে দুই দিন shampoo করেন, তার জন্য কোন মাইল্ড shampoo না লাগলেও বাকি স্টেপ ফলো করবেন। 
    • চুল শ্যাম্পু করার মাঝে মাঝে চুল কে রেস্ট দিবেন। যেমন: চুলের ডবল cleansing করার পর প্রয়োজন না হলে পরেরদিন shampoo করার কোন প্রয়োজন নেই।
    • ডীপ hair mask এর অতিরিক্ত ব্যবহার কখনোই করবেন না। 

    লেখনী: Change with Noor 

    Share this article:
    Last updated: No Time Data