Comedogenic and Non Comedogenic Skincare Products

    'এটা কি ???- ????????????!' খুব খুব কমন একটা প্রশ্ন এটা! আজ এই প্রশ্নের উত্তর দিবো যে কোন কোন প্রোডাক্টগুলো নন কমেডোজেনিক। প্রথমেই জেনে নিই কমেডোজেনিক জিনিসটা আসলে কি? কমেডোজেনিক সেইসব স্কিনকেয়ার প্রোডাক্টকে বলা হয় যেগুলো ইউজে স্কিনের পোরস ক্লগড হয়ে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে নন কমেডোজেনিক হলো এটার ঠিক উল্টোটা, অর্থাৎ যেসব প্রোডাক্ট ইউজে স্কিনের পোরস ক্লগড হবেনা।

    July 4, 20236:47 PM
    2 min read
    1 views
    Written by Kirei

    'এটা কি ???- ????????????!'

    খুব খুব কমন একটা প্রশ্ন এটা! আজ এই প্রশ্নের উত্তর দিবো যে কোন কোন প্রোডাক্টগুলো নন কমেডোজেনিক।

    প্রথমেই জেনে নিই কমেডোজেনিক জিনিসটা আসলে কি?

    কমেডোজেনিক সেইসব স্কিনকেয়ার প্রোডাক্টকে বলা হয় যেগুলো ইউজে স্কিনের পোরস ক্লগড হয়ে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে নন কমেডোজেনিক হলো এটার ঠিক উল্টোটা, অর্থাৎ যেসব প্রোডাক্ট ইউজে স্কিনের পোরস ক্লগড হবেনা।

    তাহলে এখন মেইন প্রশ্ন হলো কোন প্রোডাক্টগুলো নন কমেডোজেনিক!!

    আমরা সবাই জানি যে, প্রত্যেকের স্কিন, স্কিন টাইপ সব আলাদা। স্কিন টাইপ সেইম হলেও কিন্তু সবার স্কিনে সব প্রোডাক্ট বা ইনগ্রিডিয়েন্ট স্যুট করেনা। একজনের স্কিনে একটা প্রোডাক্ট স্যুট করলে সেটা যে অন্য কাউকেও স্যুট করবে এমন গ্যারান্টি কিন্তু দেয়া সম্ভব নয়। আবার একজনকে স্যুট না করলে সেটা অন্য কাউকেও স্যুট করবেনা সেই গ্যারান্টি দেয়াও সম্ভব নয়।

    এর অর্থ তাহলে কি দাঁড়ায়? এটাই যে সবার স্কিন যেহেতু আলাদা,তাই কার স্কিনে কোনটা স্যুট করবে তা আগে থেকেই বলা পসিবল না অর্থাৎ সবার কমেডোজেনিক রেটিং কিন্তু সেইম না। মানে একজনের জন্য একটা প্রোডাক্ট কমেডোজেনিক হলেও অন্যজনের জন্য কিন্তু সেটা কমেডোজেনিক না।

    তারমানে কমেডোজেনিক/ নন কমেডোজেনিক জিনিসটা একেকজনের ক্ষেত্রে একেকরকম।

    তাহলে এবার আপনারাই বলুন, যেকোনো প্রোডাক্টের ক্ষেত্রেই হলফ করে কি কখনো বলা সম্ভব যে অমুক প্রোডাক্ট নন কমেডোজেনিক?

    কখনোই সেটা সম্ভব নয়! কারন একেকজনের স্কিন একেকরকম। তাই কমেডোজেনিক/ নন কমেডোজেনিক প্রসঙ্গটাই আমার ব্যক্তিগতভাবে অনেকটা অবান্তর মনে হয়!

    .