মুখের একপাশে ব্রণ হওয়ার কারণ

    আমার মুখের এক দিকে শুধু ব্রণ হচ্ছে? কেন?? আপনি কি এমন সমস্যায় ভুগছেন!!! তাহলে আমার এই ছোট প্রয়াস আপনাকে সাহায্য করতে পারে। শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল। ব্রণ একটি সমস্যা যা প্রি-টিন, কিশোর এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে খুব সাধারণ এবং মানুষিক অশান্তির কারণ। ব্রণ হবার পিছনে অনেক কারণ থাকতে পারে।

    May 30, 20231:20 PM
    4 min read
    1 views
    Written by Kirei

    আমার মুখের এক দিকে শুধু ব্রণ হচ্ছে? কেন?? আপনি কি এমন সমস্যায় ভুগছেন!!! তাহলে আমার এই ছোট প্রয়াস আপনাকে সাহায্য করতে পারে। শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

     ব্রণ একটি সমস্যা যা প্রি-টিন, কিশোর এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে খুব সাধারণ এবং মানুষিক অশান্তির কারণ। ব্রণ হবার পিছনে অনেক কারণ থাকতে পারে। 

    প্রথম সম্ভাব্য কারণ: আপনার মুখের একদিকে পাশ ফিরে ঘুমানো: 

    আমাদের সবার ঘুমের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। কেউ ডান পাশে, কেউ বাম পাশে, কাই চিৎ হয়ে বা কেউ উপুড় হয়ে ঘুমায়। আমাদের এই ডান বাম পাশ ফিরে ঘুমানোর কারণে আমাদের একপাশে একনি হতে পারে, এই ধরনের একনি হওয়ার মূল কারণ হয়ে থাকে, আপনার ঘুমানোর বালিশ ঠিকমত পরিষ্কার না করা। আপনি যখন একটি অপরিষ্কার বালিশে মাথা রেখে একদিকে কাত হয়ে ঘুমান, তখন বালিশে লেগে দূষিত পদার্থগুলি আপনার ছিদ্রগুলিকে /pore এ আটকে যায়। এর ফলে মুখের এক দিকে ব্রণ উঠে যায়।

    তাহলে এই সমস্যার সমাধান??

    • প্রথমটি হল প্রতি রাতে শোবার আগে আপনার মুখ ধুয়ে নিন এবং আপনার স্কিন কেয়ার করে নিন। এটা ঘুমাতে যাওয়ার কমপক্ষে ১ /২ ঘণ্টা আগে করবেন।
    • বালিশের কভার যতটা সম্ভব পরিষ্কার রাখবেন।
    •  আপনার বালিশের কভার নিয়মিত ধোয়া।
    •  সপ্তাহে অন্তত একবার এবং প্রতি দুই থেকে তিন দিনে বালিশের কভার প্রায়ই পরিবর্তন করা দরকার ।
    •  বালিশের কভার এইভাবে পরিবর্তন করা বেশ ঝামেলার কাজ। আলসেমি ও লাগে। তাহলে, আমার মত একটি পরিস্কার ওড়না/কাপড় বালিশের উপরে পেতে দিন। সকালে উঠে সেটা প্রতিদিন ধুয়ে ফেলুন।রাতে আবার পরিস্কার কাপড় টি বালিশের উপরে পেতে ঘুমান।
    •  এছাড়াও আপনি যে ধরনের লন্ড্রি ডিটারজেন্ট ব্যবহার করছেন তা বিবেচনা করুন।আপনার বালিশের কভার থেকে ভালভাবে detergent গুলো ধুয়ে গেল কিনা সেটা খেয়াল করুন।

     

    দ্বিতীয় সম্ভাব্য কারণ: আপনার মুঠোফোনে কল করা: 

    আপনার মুখের একদিকে ব্রণ দেখা দেওয়ার আরেকটি কারণ হল মুখের একদিকে রেখেই মুঠোফোন ব্যবহার । কারণ, আমরা খুব কমই আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলি পরিষ্কার বা জীবাণুমুক্ত করার কথা ভেবে থাকি। আর, এটি ব্যাকটেরিয়া বিল্ড আপ এর অন্যতম গুরুতর কারণ হতে পারে। প্রতিবার আপনি যখনই কারো হাত নাড়ান বা দরজা খুলবেন ,জীবাণুযুক্ত জিনিস ধরছেন এবং এরপরে আপনি আপনার মুঠোফোন ব্যাবহার করলেই তাতে ব্যাকটেরিয়া ছড়িয়ে দিচ্ছেন। আপনি যখন কল করেন, সেই ব্যাকটেরিয়া সরাসরি আপনার মুখের সংস্পর্শে আসে। এটি ত্বকে জ্বালাপোড়া করতে পারে এবং ব্রেকআউট হতে পারে।

    এই সমস্যা থেকে পরিত্রাণের উপায়:

    • কল করার সময় হেডফোন বা হেডসেট ব্যবহার করার চেষ্টা করুন।
    • প্রতিদিন /প্রতিবেলায় আপনার মুঠোফোন টি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন।এত ক্ষেত্রে আপনি এলকোহলের প্যাড ব্যাবহার করতে পারেন। সেটা না পেলে, হ্যান্ড স্যানিটাইজার দিয়েও পরিষ্কার করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অনেকবেশী সতর্কতা অবলম্বন করতে হবে।
    •  নোংরা হাতে মুঠোফোন ব্যাবহার থেকে বিরত থাকুন ফোনটি সর্বদা আপনার থেকে দূরে রাখুন।
    •  নিয়মিত হাত ধুয়ে/স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করার অভ্যাস করুন। হাত পরিষ্কার করার পর moisturizer ব্যাবহার করতে ভুলবেন না।

     

     তৃতীয় কারণ: ঘন ঘন মুখে হাত দেয়া: 

    আমাদের অনেকের অভ্যাস আছে, শুধু শুধু মুখে, নাকে, গালে ,চুলে হাত দেয়ার। আমরা হাত দিয়েই সব কাজ করি, নানান জিনিস ধরি। তাই হাতে সহজেই জীবাণু লেগে যায়। যদি আপনার মুখের এমন কোনো জায়গা থাকে যা আপনি প্রায়শই স্পর্শ করেন, তাহলে সেই জায়গাটিতে ব্রেক আউট খুব দ্রুত হবে।

     সমাধান:

    আপনি যদি মুখের একপাশে ব্রণ লক্ষ্য করেন, তাহলে আপনার অভ্যাস সম্পর্কে চিন্তা করুন। সবচেয়ে ভালো হলো মুখ থেকে হাত দূরে রাখা এবং হাত জীবাণুমুক্ত রাখা।

    চতুর্থ কারণ: চুলের স্টাইল করার ধরন:

    ছেলে মেয়ে নির্বিশেষে আমরা ভিন্নভিন্ন ভাবে চুলের স্টাইল করি। বিশেষ করে অনেক মেয়ে চুল ছেড়ে রেখে স্টাইল করতে ভালবাসেন। এতে করে, মাথার চুল গুলো মুখের ত্বকে এসে ঘষা খায়। মুখের ত্বক অনেক নাজুক হওয়ার কারণে, অনেক সময় খুব সহজেই সেই স্থানে একনি /ব্রেক আউট হয়।

     সমাধান:

     চুল গুলো হালকা করে ঝুঁটি / বিনুনি করে রাখতে পারেন। এই ক্ষেত্রে সিল্কের ক্রাঞ্চি ব্যান্ড ব্যাবহার করবেন। চুল যেন মুখে না আসে, সেদিকে সতর্ক থাকবেন। ঢিলা করে punch ক্লিপ ও ব্যাবহার করা যেতে পারে।

     অপরিষ্কার হিজাব ব্যাবহার: 

    আমরা যারা হিজাব ,বোরকা পড়ি - তারা অনেক সময়ই সেটা ঠিকমত পরিষ্কার না করেই বারবার ব্যাবহার করি। বিশেষ করে, ইনার ক্যাপ গুলো ধোয়ার কথা আমরা ভুলে যাই। এই অপরিষ্কার কাপড় বার বার ব্যবহারে ব্যাকটেরিয়াগুলো কাপড় থেকে মুখে আসে, সেখান থেকে গালে।

     সমাধান:

    •  হিজাব, ইনার ক্যাপ গুলো নিয়মিত পরিষ্কার রাখা।
    •  ভাল মানের ডিটারজেন্ট ব্যাবহার করা এবং ভালভাবে detergent গুলো ধুয়ে গেল কিনা সেটা খেয়াল করতে হবে।

    এই ধরনের একনি হয়ে গেলে কি করবেন??

    আপনাকে অবশ্যই একটি সুন্দর স্কিন কেয়ার রুটিন মেইনটেইন করতে হবে। একনি গুলোর জন্য এবং একনি এর ধরন অনুসারে বেসিক স্কিন কেয়ার এর পাশাপাশি AHA, BHA,বেঞ্জয়েল peroxide যুক্ত প্রোডাক্ট অনেক বেশি কার্যকরী হতে পারে।

    কিন্তু, এটা এক কথায় বলা সম্ভব না। আমি সেটা আগেই মেনসন করে দিচ্ছি।

     কখন বুঝবেন আপনার এই একদিকের গলের ব্রণের জন্য চিকিৎসার প্রয়োজন??

    •  দীর্ঘদিন Basic skin কেয়ার করছেন,কিন্তু কোন উন্নতি লক্ষ্য করছেন না।
    •  উপরে বর্ণিত উপাদানগুলোর প্রোডাক্ট ব্যাবহার করেও কোন উন্নতি দেখতে না পেলে।
    •  উপরে বর্ণিত সকল কারণগুলো জানার পর সেগুলো সঠিকভাবে মেইনটেইন করেও কোন উন্নতি লক্ষ্য না করলে।

    এমন সময়ে সময় নষ্ট না করে দ্রুত একজন dermatologist দেখান। উপযুক্ত মেডিসিন এবং ডাক্তারের দেয়া প্রোডাক্ট আপনার জন্য বেশি উপকারী হবে এবং আপনি দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

    ♒ ঘরে বসে ডক্টর কিভাবে দেখবেন সেটার জন্য:

    https://www.facebook.com/groups/jbeautyusers/permalink/1103168353912402/